পৃথক দুই হত্যা মামলায় সাবেক এমপি তুহিনকে গ্রেফতার দেখালেন আদালত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৪আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৭

রাজধানীর মিরপুরের পৃথক দুই হত্যা মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। বুধবার (১০ ডিসেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী মোর্শেদ হোসেন শাহিন এ তথ্য জানান।

মামলার অভিযোগে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই মিরপুর ১০ এর ফায়ার সার্ভিসের সামনে আন্দোলনে অংশ নেওয়ার সময় মাথায় গুলিবিদ্ধ হন মোক্তাকিন বিল্লাহ। চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর মিরপুর থানায় হত্যা মামলা হয়, যেখানে সাবিনা আক্তার তুহিনকে ৮ নম্বর আসামি করা হয়েছে।

অন্য মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ৪ আগস্ট সন্ধ্যায় মিরপুর এলাকায় আন্দোলনে অংশ নেওয়া আশরাফুল ইসলাম গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় ২২ সেপ্টেম্বর আরেকটি হত্যা মামলা হয়, যেখানে সাবিনা আক্তারকে ১৮ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে চলতি বছরের ২২ জুন গভীর রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাবার বাড়ি থেকে সাবিনাকে গ্রেফতার করে ডিবি। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

/এএসএ/আরকে/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ