নজরুল বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট, হলের বাইরে ৭১ শতাংশ শিক্ষার্থী

ময়মনসিংহ প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৪

বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার স্বপ্ন নিয়ে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের বড় একটি অংশের কাছে এখন আবাসনই বড় সংকট। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত আবাসন না থাকায় অধিকাংশ শিক্ষার্থীকে থাকতে হচ্ছে ক্যাম্পাসের আশপাশের মেস ও ভাড়া বাসায়। বাড়তি ভাড়া, বিদ্যুৎ-পানির সংকট এবং নিরাপত্তাহীনতায় ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক জীবনযাপন ও পড়াশোনা।

বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিষ্ঠানটিতে মোট শিক্ষার্থী ৯ হাজার ৮১৪ জন। তাদের মধ্যে ৪ হাজার ৮০৫ জন ছাত্র এবং ৫ হাজার ৯ জন ছাত্রী। শিক্ষার্থীদের জন্য দুটি ছাত্র ও দুটি ছাত্রী হল থাকলেও সেগুলোতে আবাসনের সুযোগ পাচ্ছেন মাত্র ২৯ দশমিক ১২ শতাংশ শিক্ষার্থী।

হলগুলোর মধ্যে ছাত্রদের জন্য আসন রয়েছে ১ হাজার ৪৯৪টি। ছাত্রীদের জন্য রয়েছে ১ হাজার ৩৬৪টি। শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও সেই অনুপাতে আবাসন সুবিধা বাড়েনি। ফলে প্রতিবছর নতুন শিক্ষার্থী ভর্তি হওয়ার সঙ্গে আবাসন সংকটও আরও প্রকট হচ্ছে।

শিক্ষার্থীদের অভিযোগ, হলের আসন পাওয়ার প্রক্রিয়া বেশ জটিল। বিশেষ করে প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য হলে থাকার সুযোগ পাওয়া কঠিন। দ্বিতীয় বর্ষে কিছু শিক্ষার্থী আসন পেলেও স্নাতকোত্তর পর্যায়ে আসন পেতে দীর্ঘ অপেক্ষা করতে হয়। একাধিকবার আবেদন করেও অনেক শিক্ষার্থী আবাসনের ব্যবস্থা করতে পারেন না।

হলে জায়গা না পেয়ে শিক্ষার্থীদের বড় একটি অংশকে নির্ভর করতে হচ্ছে ক্যাম্পাসসংলগ্ন এলাকার মেস ও ভাড়া বাসার ওপর। শিক্ষার্থীদের আবাসনের চাহিদাকে কেন্দ্র করে এসব এলাকায় মেস ও ফ্ল্যাটবাসা গড়ে উঠলেও সেখানে ভাড়া অনুযায়ী সুযোগ-সুবিধা মিলছে না বলে অভিযোগ রয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, অনেক বাসায় নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট, বিশুদ্ধ পানির সংকট ও অপর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা রয়েছে। কোথাও বাড়তি বিদ্যুৎ বিল দিতে হচ্ছে, আবার বাসার কোনো সরঞ্জাম নষ্ট হলে বাড়িওয়ালাদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায় না। এসব সমস্যার সঙ্গে বাড়তি ভাড়া যুক্ত হয়ে তাঁদের জীবনযাত্রাকে কঠিন করে তুলছে।

বিশেষ করে নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য এই বাড়তি ব্যয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। মাসিক বাসাভাড়া, খাবার, বিদ্যুৎ ও গ্যাসের খরচ মেটাতে গিয়ে অনেককে পরিবারের ওপর নির্ভরশীল হতে হচ্ছে। পাশাপাশি পড়াশোনার খরচ ও দৈনন্দিন ব্যয় সামলাতেও হিমশিম খেতে হচ্ছে তাঁদের।

নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা বিভাগের শিক্ষার্থী আহমেদ আসিফ আনাস বলেন, বিশ্ববিদ্যালয়ের আশপাশে মেস ও বাসার ভাড়া তুলনামূলক বেশি। অথচ সেই অনুযায়ী সুযোগ-সুবিধা পাওয়া যায় না। নিয়মিত লোডশেডিংয়ের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। বাসার কোনও সরঞ্জাম নষ্ট হলে বাড়িওয়ালারা অনেক সময় দায়িত্ব নিতে চান না। তাদের আচরণও সব ক্ষেত্রে শিক্ষার্থীবান্ধব নয়।

ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের অনাবাসিক শিক্ষার্থী ইরিন জাহান ইকরা বলেন, হলে আসন না পাওয়ায় বাইরে মেসে থাকতে হচ্ছে। বিদ্যুৎ সংকটের কারণে পড়াশোনায় সমস্যা হচ্ছে। মেসের ভাড়া ও সিলিন্ডার গ্যাসের খরচ মিলিয়ে প্রতি মাসে অনেক টাকা ব্যয় করতে হয়। মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে এ ব্যয় বহন করা কঠিন। এ ছাড়া বাইরের মেসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে।

আবাসন সংকটের বিষয়টি স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. আশরাফুল আলম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে চারটি আবাসিক হল রয়েছে। এর বাইরে আরও দুটি হল নির্মাণাধীন। শিক্ষার্থীদের আবাসন সংকটের বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। নির্মাণাধীন হল দুটি দ্রুত চালু করার বিষয়েও উদ্যোগ নেওয়ার অনুরোধ করা হয়েছে। প্রশাসন দ্রুত হল দুটি চালুর আশ্বাস দিয়েছে। এগুলো চালু হলে আবাসন সংকট অনেকটাই কমে আসবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় তাদের প্রতিষ্ঠানে আবাসন সুবিধা ভালো। বর্তমানে চারটি হলে মোট শিক্ষার্থীর ৩০ শতাংশের বেশি থাকার সুযোগ রয়েছে। এ ছাড়া নতুন দুটি হলের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে।

উপাচার্য আরও বলেন, নতুন হল দুটি গত সেপ্টেম্বর মাসে হস্তান্তরের কথা ছিল। হলগুলোর প্রায় সব কাজ শেষ হয়েছে। আসবাবপত্রেরও অর্ডার দেওয়া হয়েছে। হল দুটি বুঝে পেলে সেখানে আরও ৩ হাজার শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা করা সম্ভব হবে। তখন বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫০ শতাংশ আবাসন সুবিধার আওতায় আসবে।

/আরএইচ/
সম্পর্কিত
‘আমার কবরে বেলি ফুলের গাছ লাগাবেন’, বলার দুদিন পর ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
রাকসু বন্ধ হলে ক্যাম্পাসে ফিরবে ‘সিট বাণিজ্যের রাজনীতি’, শিক্ষার্থীদের হুঁশিয়ারি
ভূমিহীন কৃষক-শিক্ষার্থী-প্রবাসীরা পাবেন জামানত ছাড়াই ঋণ
সর্বশেষ খবর
সার নিয়ে সতর্কবার্তা দিলো কৃষি মন্ত্রণালয়
সার নিয়ে সতর্কবার্তা দিলো কৃষি মন্ত্রণালয়
নারী উদ্যোক্তাদের নিয়ে বিশ্ব নারী উদ্যোক্তা দিবস উদযাপন করলো ‘পাওয়ার অব শি ট্রাস্ট’
নারী উদ্যোক্তাদের নিয়ে বিশ্ব নারী উদ্যোক্তা দিবস উদযাপন করলো ‘পাওয়ার অব শি ট্রাস্ট’
ইউনাইটেড ও আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট স্থগিত, অপেক্ষায় যাত্রীরা
ইউনাইটেড ও আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট স্থগিত, অপেক্ষায় যাত্রীরা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে পেট্রোল বোমা, পুলিশের দাবি শর্টসার্কিট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে পেট্রোল বোমা, পুলিশের দাবি শর্টসার্কিট
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড