‘অভ্যুত্থানের পর কিছু মিথ্যা মামলা হয়েছে, যা ঠেকাতে উদ্যোগ নিয়েছে সরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২৫, ২২:০৭আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ২২:২২

চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর কিছু মিথ্যা মামলা হয়েছে, সেগুলো ঠেকাতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউএন হিউম্যান রাইটস অফিস বাংলাদেশ ও হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক কারণে পুলিশ নিজ উদ্যোগে কোনও রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলাও করেনি। তবে হ্যাঁ, বেশ কিছু মিথ্যা মামলা হয়েছে, মামলার এজাহারে ১০০, ২০০ বা ৩০০ জনের নাম উল্লেখ করে। এসব মিথ্যা মামলা দায়ের করেছে ভিকটিম অথবা ভিকটিমের পরিবার। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা মামলা দায়েরের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমেছে।

তিনি আরও বলেন, আজকের দিনে আপনাদের অনেকের মধ্যে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে হতাশা তৈরি হয়েছে। অনেকেই বলছেন, মানবাধিকারের কতটুকু উন্নতি হয়েছে, অনেকেই বলছেন মানবাধিকার আবার ক্ষয়িষ্ণু ধারায় যাচ্ছে।

তিনি বলেন, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে কয়েকটি তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর একটি জোরপূর্বক গুমের ঘটনাও ঘটেনি। কোনও মানবাধিকার সংগঠন বা গণমাধ্যম একটি রিপোর্টও দিতে পারেনি এ নিয়ে। আমি মনে করি, জুলাই বিপ্লবের পর জাতি হিসেবে এটি আমাদের বড় একটি অর্জন। এছাড়া একটি ক্রসফায়ারের ঘটনাও ঘটেনি, এটি সরকারের আন্তরিকতার কারণেই সম্ভব হয়েছে।

আওয়ামী লীগ ও এই সরকারের শাসনামলের পার্থক্য তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, পার্থক্যের জায়গাটা আমরা যেটা বুঝাতে চাচ্ছি সেটি হলো—রাষ্ট্র এবং রাষ্ট্রযন্ত্র মানবাধিকার লঙ্ঘনের জন্য নিজেদের যেভাবে সম্পৃক্ত করেছিল বিগত নৈরাজ্যবাদী ফ্যাসিস্টদের আমলে, জুলাই পরবর্তী সরকার মানবাধিকারের বিষয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসব মামলা করার ক্ষেত্রে পুলিশ বাদী হওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেছে। যাতে মিথ্যা কাহিনির মামলা রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে দায়ের না হয়।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে এ সরকার আরেকটি কাজ করেছে, আমরা যখন দেখেছি এ ধরনের মিথ্যা মামলা ঠেকাতে আইনের পরিকাঠামোয় কোনও ম্যাকানিজম নেই। তখন ফৌজদারি কার্যবিধির ১৭৩ ধারার পরে ১৭৩(ক) ধারা সংযোজন করা হয়েছে। এই সংযোজনের মাধ্যমে একটি জেলায় জেলার এসপিকে এবং মেট্রোপলিটান এলাকায় পুলিশ কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। কেউ যদি তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ আনেন, ওনার সেই দরখাস্তের বক্তব্য গ্রহণ করে একটি অন্তর্বর্তী চূড়ান্ত রিপোর্ট আদালতে দিতে পারবেন। যাতে ওই নিরীহ মানুষ অবিচারের শিকার না হন।

অ্যাটর্নি জেনারেল বলেন, এই সময়ের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ মামলায় এই সংযোজিত আইনের প্রয়োগ হয়েছে। অনেক মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল হয়েছে। এটি আমাদের মানবাধিকারের জায়গায় একটি অন্যতম অগ্রগতি বলে আমরা মনে করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার অফিসের (ওএইচসিএইচআর) প্রধান হুমা খান বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি যে পরিমাণ উন্নত হওয়ার কথা ছিল, সেটি এখনও সম্ভব হয়নি। আগের অনেক কালচার এখনও রয়ে গেছে। মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন করতে হলে পুরাতন কালচার থেকে সরকারকে সরে আসতে হবে।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
জালিয়াতি রোধে অ্যাটর্নি জেনারেল অফিসের পাঁচ নির্দেশনা
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের