ঢাকায় ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
১১ ডিসেম্বর ২০২৫, ১৪:২১ আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১৪:২১

রাজধানী ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটের পাশে ফুটপাত থেকে এক অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করেন। পরে মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই আমিরুল জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

/এসএনএস/এম/
সম্পর্কিত
টুপটুপ রিসোর্টে আগুন: ১০ দিন পর মিললো নিখোঁজ শিক্ষিকার মরদেহ
মায়ের লাশের পাশে বঁটি হাতে মেয়ে, জানালা দিয়ে দেখে থানায় জানালেন প্রতিবেশী
কষ্ট করে সন্তানদের প্রতিষ্ঠিত করেছেন, শেষ বয়সে সেই মা ঘরে একা মরে পড়েছিলেন
সর্বশেষ খবর
বড় পর্দার তারকা বলে ওটিটিতে কাজ না করার পরামর্শ, যা বললেন কীর্তি
বড় পর্দার তারকা বলে ওটিটিতে কাজ না করার পরামর্শ, যা বললেন কীর্তি
মেসি-রোনালদো যা পারেননি, ৭০ বছর আগে তা করে দেখিয়েছিলেন ম্যাথিউস
মেসি-রোনালদো যা পারেননি, ৭০ বছর আগে তা করে দেখিয়েছিলেন ম্যাথিউস
গলায় রাজকীয় মুক্তো আর পায়ে আটপৌরে জুতো, এ কেমন ফ্যাশন দিবস?
গলায় রাজকীয় মুক্তো আর পায়ে আটপৌরে জুতো, এ কেমন ফ্যাশন দিবস?
২০ দিন আগে ইরাক থেকে ফিরেছিলেন, সড়কে প্রাণ গেলো প্রবাসীর
২০ দিন আগে ইরাক থেকে ফিরেছিলেন, সড়কে প্রাণ গেলো প্রবাসীর
সর্বাধিক পঠিত
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি