সচিবালয়ে কর্মচারীদের আন্দোলন: ফুটেজ দেখে ব্যবস্থা নেবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২৫, ০০:১৬আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০০:১৬

সরকারের শীর্ষ প্রশাসনিক দফতর সচিবালয়ের অভ্যন্তরের বিভিন্ন ভাতার দাবিতে কর্মচারীদের চলমান আন্দোলন ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। ফুটেজ দেখে আন্দোলনকারী কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যেই এ বিষয়ে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সচিবালয়ের অভ্যন্তরে ১১ নম্বর ভবনের অর্থ মন্ত্রণালয় এবং আশেপাশে বিভিন্ন স্পটে থাকা সিসিটিভি থেকে ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিভিন্ন টিভি চ্যানেল থেকেও কর্মচারীদের বুধ ও বৃহস্পতিবারের আন্দোলনের ফুটেজ সংগ্রহ করা হতে পারে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আন্দোলন চলাকালে গ্রেফতারকৃতরা পুলিশ হেফাজতেই থাকবে। সচিবালয়ের বিভিন্ন সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, আগামী রবিবার (১৪ ডিসেম্বর) থেকে সচিবালয় বন্ধের হুঁশিয়ারি দিয়েছিল সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীরা। এর নেতৃত্বে ছিল বাংলাদেশ

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ একাংশের সভাপতি মো. বাদিউল কবির। এ ধরনের ধ্বংসাত্মক কর্মসূচি থেকে সরে আসার জন্য সরকার, অর্থ মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বারবার অনুরোধ করার পরও তারা তা মানেননি। ফলে আন্দোলনের স্পট থেকে বাদিউল কবিরসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।  

এ বিষয়ে ঢাকা মেট্রাপলিটন পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের যুগ্ম-কমিশনার সানা শামীনুর রহমান বলেন, 
‘রবিবার থেকে সচিবালয় বন্ধ রেখে সরকারের প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তাই এই অন দ্য স্পট থেকে চার জনকে গ্রেফতার করা হয়েছে। এখন বিভিন্ন সূত্র থেকে নেওয়া তথ্য ও ফুটেজ দেখে অধিকতর যাচাই-বাছাই করে দেখা হবে এই আন্দোলনে কার কতটুকু দায় রয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘গতকালের ঘটনার ভিডিও ফুটেজ আছে। যা আপনাদের কাছেও রয়েছে। গতকালও ডিএমপির পক্ষ থেকে দুইবার তাদের শান্তিপূর্ণ সমাবেশ শেষ করার জন্য বলা হয়েছিল। কিন্তু তা তারা আমলেই নেয়নি। সুতরাং এই মুহূর্তে অন দ্য স্পট যারা আইন ভঙ্গ করেছে, গুরুত্বানুযায়ী তাদের কয়েকজনকে আটক করা হয়েছে।’ 

উল্লেখ্য, সচিবালয়ের কর্মচারীদের জন্য বিভিন্ন ভাতা দেওয়ার আদেশ কার্যকর করে প্রজ্ঞাপন জারির দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলন করছিল মো. বাদিউল কবিরের নেতৃত্বাধীন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশ। 
জানতে চাইলে সংযুক্ত পরিষদের মসহাসচিব নিজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করবো।’ 

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
লুটপাট চললে সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে: তারিকুল
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ