মোটরসাইকেলে ময়লার গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩

রাজধানীর ডেমরার মিনি কক্সবাজার রোডে (ধার্মিকপাড়) সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর আনুমানিক সোয়া ৪টায় এ ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন– আইইউবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহসিন তপু (২৫) এবং ইউআইইউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইরাম হৃদয় (২৩)।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল হাওলাদার বলেন, ‘সিটি করপোরেশনের ময়লার গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনার পর পর মোটরসাইকেলে থাকা গুরুতর আহত  দুজনকে তাদের সঙ্গে থাকা অন্যরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় সিটি করপোরেশনের ময়লার গাড়িটিকে জব্দ করে থানায় রাখা হয়েছে। চালক পালিয়ে গেছে। তাকে ধরার চেষ্টা করা হচ্ছে।’ 

তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে তাহসিনকে পরীক্ষা-নিরীক্ষার পর ভোর ৪টা চল্লিশ মিনিটে  মৃত ঘোষণা করেন। অপর জন, ইরাম হৃদয় চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টা পঁয়ত্রিশ মিনিটে মারা যান। মরদেহ দুটি হাসপাতাল মর্গে রয়েছে।

উদ্ধারকারী নিহতদের এলাকার ছোট ভাই তাওসিফ বলেন, ‘তাহসিন ও ইরামের এলাকার বড় ভাই সিয়ামের গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিলাম। আমরা একসঙ্গেই ছিলাম। পরে অনুষ্ঠান শেষে ফেরার পথে  ধার্মিকপাড়া মিনি কক্সবাজার রোডে আমরা বেশ কয়েক জন মিলে চা খাচ্ছিলাম, সে সময়ে তারা দুজন একটি মোটরসাইকেলে একটু ঘুরতে বের হয়। তারা কিছুদূর যেতেই একটি বিকট শব্দ পাই, তখন আমরা এগিয়ে গিয়ে দেখি, সিটি করপোরেশেনের গাড়ির নিচে মোটরসাইকেল, আর তারা দুজন ছিটকে পড়ে আছে। পরে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে আসি।’

তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা ওই এলাকার বাসিন্দা, যতদূর জানি সিটি করপোরেশনের ময়লার গাড়ি গুলোর অধিকাংশ চালকই মাদক সেবন করে থাকে। আর তা সেবন করে রাতে বেপরোয়া গতিতে গাড়ি চালায়। তারা কোনও নিয়মনীতি মানে না।’

নিহত তাহসিন ডেমরার সানারপাড়া এলাকার বাবুলের ছেলে। ইরামের বাসা চিটাগং রোড বলে জানা গেছে।

/আইএ/এআইবি/এমএএ/
সম্পর্কিত
গুলিস্তানে ডিএসসিসির অভিযান: ফুটপাত থেকে শতাধিক দোকান উচ্ছেদ
বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, শিক্ষার্থী‌দের ভাঙচুর
ফুটপাত ও সড়ক জঞ্জালমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক
সর্বশেষ খবর
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
জিডি করেও বাঁচতে পারেনি ছাত্রদল নেতা, প্রত্যাহার থানার ওসি
জিডি করেও বাঁচতে পারেনি ছাত্রদল নেতা, প্রত্যাহার থানার ওসি
‘আমি ১২০ পর্যন্ত গুনতে জানি, ৫৫-এর চেয়ে ৬৫ বেশি’, নেতানিয়াহুকে কটাক্ষ গোলানের
‘আমি ১২০ পর্যন্ত গুনতে জানি, ৫৫-এর চেয়ে ৬৫ বেশি’, নেতানিয়াহুকে কটাক্ষ গোলানের
টাইব্রেকারে সেশেলসকে হারালো বাংলাদেশ
টাইব্রেকারে সেশেলসকে হারালো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী