তামাক নিয়ন্ত্রণে বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৫১আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৫১

এশিয়ার মধ্যে বাংলাদেশই প্রথম এবং একমাত্র দেশ হিসেবে সিগারেট ফিল্টারকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক হিসেবে শ্রেণিভুক্ত করেছে। কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ)-১০ সম্মেলনে গৃহীত ডব্লিএইচও এফসিটিসি আর্টিকেল ১৮ এর পরিবেশ সুরক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ বছর নভেম্বরে অনুষ্ঠিত কপ-১১ সম্মেলনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সাফল্য তুলে ধরা হয় এবং ভবিষ্যতে আইন সংশোধনসহ তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

রবিবার (১৪ ডিসেম্বর) বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) আয়োজিত ‘ট্রান্সলেটিং ডব্লিএইচও এফসিটিসি কপ ডিসিশনস ইনটু অ্যাকশন ইন বাংলাদেশ: এ কেস স্টাডি’ শীর্ষক ওয়েবিনারে এসব তথ্য জানানো হয়।

প্রজ্ঞার সমন্বয়কারী মেহেদি হাসান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ওয়েবিনারে বিভিন্ন সময়ে কপ-এ অংশ নেওয়া তামাকবিরোধী নেতারা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। তারা কপ-১১ এর সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তামাকের কারণে বাংলাদেশে ক্যানসার, স্ট্রোক, হৃদরোগ ও ফুসফুসের ব্যাধিসহ বিভিন্ন অসংক্রামক রোগে বছরে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ মারা যায়।

প্রজ্ঞা জানিয়েছে, সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, তামাক ব্যবহার ও উৎপাদনে স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি ৮৭ হাজার কোটি টাকা; যা তামাক থেকে আহরিত রাজস্বের দ্বিগুণেরও বেশি। সরকার ইতোমধ্যেই এফসিটিসির আলোকে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। আইন সংশোধন বিলম্বিত হলে তামাকের ক্ষতিকর প্রভাব যেমন-জনস্বাস্থ্য পরিবেশদূষণ এবং অর্থনৈতিক ক্ষতি আরও বাড়বে। তাই অবিলম্বে আইনের খসড়া সংশোধনী চূড়ান্ত করার দাবি জানান বক্তারা।

ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন– বিসিআইসির সাবেক চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, ডব্লিউবিবি ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ, ঢাকা আহছানিয়া মিশনের পরিচালক ইকবাল মাসুদ, ভাইটাল স্ট্রাটেজিস, বাংলাদেশের জ্যেষ্ঠ কারিগরি পরামর্শক সৈয়দ মাহবুবুল আলম এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্সের (আত্মা) কো-কনভেনর মিজান চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আত্মার কনভেনর মতুর্জা হায়দার লিটন। প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়েরের সভাপতিত্বে ওয়েবিনারটি সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার রোকাইয়া আব্দুল্লাহ রাকা এবং মূল উপস্থাপনা তুলে ধরেন কর্মসূচি প্রধান হাসান শাহরিয়ার।

 

/এসআই/আরকে/
সম্পর্কিত
তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি: প্রধানমন্ত্রী
তরুণদের রক্ষায় তামাক পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান প্রজ্ঞার
তামাকপণ্যে কর বাড়াতে ২৬ সাংসদের ডিও লেটার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে