ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে সাংবাদিক আনিস আলমগীরকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২৫, ২১:১৭আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ২২:১০

সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে রাজধানীর ধানমন্ডি থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়টি মোবাইল ফোনে গণমাধ্যমকে জানিয়েছেন আনিস আলমগীর নিজেই। তিনি বলেন, ‘ধানমন্ডি এলাকার একটি জিম থেকে আমাকে নিয়ে আসা হয়। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।’

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ধানমন্ডি থেকে আনা হয়। ৮টার দিকে তারা ডিবি কার্যালয়ে পৌঁছান। তখন থেকে অপেক্ষায় রয়েছেন।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ধানমন্ডি এলাকা থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

তাকে আটক নাকি কোনও মামলায় গ্রেফতার দেখানো হবে- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদ শেষে তার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, আনিস আলমগীর যে জিমে যান সেটি ধানমন্ডি ২ নম্বরে অবস্থিত। সেখানকার ম্যানেজার আরেফিন বলেন, ‘আনিস আলমগীর আজ (রবিবার) সন্ধ্যায় জিমে এসেছিলেন। ব্যায়াম করে রাত ৮টার দিকে বের হয়ে যান।’

তবে পুলিশের কাউকে জিমে তিনি দেখেননি বলে জানান।

জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি।

/এসএনকে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ডিবির অভিযানে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
রংপুরে চার হত্যায় নতুন সূত্র: ডিএনএ পরীক্ষার জন্য দুই আসামিকে ঢাকায় পাঠানো হলো
সর্বশেষ খবর
বোয়িংয়ের আরও ১১টি উড়োজাহাজ কিনতে বিমানের চুক্তি
বোয়িংয়ের আরও ১১টি উড়োজাহাজ কিনতে বিমানের চুক্তি
‘গৃহকর্মীদের অধিকারের প্রশ্নে শুধু আইন নয়, বদলাতে হবে সমাজের মানসিকতা’
‘গৃহকর্মীদের অধিকারের প্রশ্নে শুধু আইন নয়, বদলাতে হবে সমাজের মানসিকতা’
আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
ওসিকে বিদায় জানাতে লাউ-মুরগি-ডিম নিয়ে হাজির এলাকাবাসী
ওসিকে বিদায় জানাতে লাউ-মুরগি-ডিম নিয়ে হাজির এলাকাবাসী
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত