আবারও রিমান্ডে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২৫, ১৬:০১আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৬:০১

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নিহত ইমরান হাসান হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৫ ডিসেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন।

ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জানান, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক ওসি আবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। আমরা রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে শুনানি করি। শুনানি শেষে বিচারক জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বছরের ১৭ সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলার নয়াপাড়ার রোহিঙ্গাশিবির থেকে আবুল হাসানকে গ্রেফতার করা হয়। ১৯ সেপ্টেম্বর সাকিব হাসান নামে এক তরুণ হত্যা মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এরপর থেকে তিনি জুলাই আন্দোলনে বিভিন্ন মামলায় কারাগারে আছেন।

মামলার অভিযোগ থেকে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার এলাকায় আন্দোলনে অংশ নেন শিক্ষার্থী ইমরান হাসান। ওই দিন দুপুরে গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। এ ঘটনায় গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।

/এএসএ/আরকে/
সম্পর্কিত
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান