ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের সময় বাড়িয়েছে ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২৫, ১৮:২৪আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৮:২৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের জন্য ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৫ ডিসেম্বর) শেষ দিন হলেও তা আরও তিন সময় বৃদ্ধি করে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত এক নির্দেশনা থেকে বিষয়টি জানা যায়।

এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্তুতকৃত ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল হতে বেসরকারি ব্যাংকে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের বাদ দিয়ে প্যানেল প্রস্তুতের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তবে ভোটগ্রহণের জন্য পর্যাপ্ত সংখ্যক ভোটগ্রহণ কর্মকর্তা পাওয়া না গেলে বেসরকারি ব্যাংকের কর্মকর্তা/কর্মচারীদের প্রয়োজনীয় যাচাই-বাছাই করে নিয়োগ করা যাবে।

এতে আরও বলা হয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে আগামী ১৮ ডিসেম্বরে মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, এর আগে গত ১০ ডিসেম্বর এ সংক্রান্ত এক চিঠিতে ইসি জানিয়েছিল— আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক