সিঙ্গাপুরে হাদির চিকিৎসা ব্যয় মেটাবে অর্থ মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৫ ডিসেম্বর ২০২৫, ১৯:১০আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ২০:৫১

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নিতে অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে অর্থ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

সোমবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন তথ্য জানিয়েছেন তিনি।

উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুরে নেয়া হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সে হাদির চিকিৎসার জন্য দুজন বিশেষজ্ঞ চিকিৎসক ও একজন নার্স রয়েছেন। এ ছাড়া তার বড় ভাইও সঙ্গে গেছেন।
 
অর্থ উপদেষ্টা জানিয়েছেন, হাদিকে বিদেশে পাঠানোর বিষয়ে যখন সিদ্ধান্ত হয়েছে, তখন টাকার বিষয়টি স্বাভাবিকভাবেই এসেছে। অর্থ মন্ত্রণালয় থেকে আমরা বলেছি, যাই লাগে এয়ার অ্যাম্বুলেন্স বা হেলিকপ্টারে নিতে হবে, নেওয়া হোক। টাকা-পয়সা কোনও ব্যাপার না, আমরা অ্যালোকেশন দেবো।

তিনি আরও বলেন, লাকিলি মন্ত্রণালয় তাদের নিজস্ব বাজেট থেকেই এটা দিচ্ছে। পরে হয়তো আমরা হিসাব করবো। তবে এ ব্যাপারে কোনও দ্বিধা ছিল না। যখন মেডিক্যাল বোর্ড বলেছে, তখন ইমিডিয়েটলি সরকার বিষয়টি আমলে নিয়েছে।

/এসআই/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বক্তব্যের পর ফের আলোচনায় হাদি হত্যাকাণ্ড 
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
রাষ্ট্রীয় ঋণ গ্যারান্টির বিপরীতে ০.২৫ শতাংশ ফি নেবে সরকার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম