ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসে দিনভর বিজয় দিবসের আয়োজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ ডিসেম্বর ২০২৫, ০০:৩৯আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০০:৩৯

পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসে দিনভর বিজয় দিবস উদযাপনের আয়োজন করা হয়েছে। দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর ও হেড অব চ্যান্সেরি ইসরাত জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিজয় দিবসের দিন দূতাবাসের দাফতরিক কার্যক্রম বন্ধ থাকলেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনটি পালিত হবে।

কর্মসূচির অংশ হিসেবে বিজয় দিবসের দিন মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর পবিত্র কুরআন তেলাওয়াত, রাষ্ট্র প্রধানদের বাণী পাঠ, ডকুমেন্টারি প্রদর্শন, আলোচনা সভা, বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এরপর দুই ঘণ্টা বিরতি দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে আছে শিশুদের জন্য ভারসাম্য দৌড়, বিস্কুট দৌড়, বল নিক্ষেপ, নারীদের জন্য পিলো পাসিং, পুরুষদের জন্য হাঁড়ি ভাঙার আয়োজন করা হয়েছে।

এছাড়া কবিতা আবৃত্তি, শিশুদের সংগীত ও নৃত্য পরিবেশন এবং সবশেষে পুরস্কার বিতরণ করা হবে। পুরস্কার বিতরণ শেষে নৈশভোজের আয়োজন করেছে দূতাবাস।

/এসও/এম/
সম্পর্কিত
কুয়েতে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
কী, কেন, কীভাবেপাকিস্তানকে একঘরে করার মোদির কৌশল যেভাবে ‘বুমেরাং’ হলো
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের