শাহজালালে প্রায় ৩ কোটি টাকার আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ ডিসেম্বর ২০২৫, ০০:৫৩আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০০:৫৩

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গোতে প্রায় ৩ কোটি টাকার আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়েছে। গত ১৪ ডিসেম্বর রাতে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও কাস্টমস কর্তৃপক্ষের যৌথ অভিযানে এসব নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়।

বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ সোমবার (১৫ ডিসেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিমানবন্দর গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ১৪ ডিসেম্বর রোববার দুবাই থেকে আগত সলিট এয়ারের কার্গো বিমানে আমদানিকৃত দুইটি শিপমেন্ট পরীক্ষা করে ২৮৭৮ কেজি নিষিদ্ধ ক্রিম, বিভিন্ন প্রকার গার্মেন্টস পণ্য ও ইলেকট্রনিক্স এক্সেসরিজ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৮৪ লাখ ৯২ হাজার ২০০ টাকা।

তিনি আরও জানান, জব্দকৃত পণ্যের বিরুদ্ধে কাস্টমস কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।

/আইএ/এম/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম