হাদিকে গুলি: প্রধান আসামির সহযোগী ৭ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২৫, ১৭:১৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৭

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবির ওরফে দাঁতভাঙা কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রুকনুজ্জামান এ তথ্য জানান।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে নারায়নগঞ্জের ফতুল্লা এলাকা থেকে কবিরকে গ্রেফতার করে র‌্যাব।

মঙ্গলবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) কাইউম হোসেন নয়ন রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরে শুনানিতে বলেন, কবির মূল আসামির সহযোগী ফয়সাল করিম মাসুদকে অস্ত্র সরবরাহ করেছে। তার সঙ্গে পাশের দেশের গোয়েন্দা সংস্থা ‘র’ জড়িত কিনা তা দেখতে হবে। অস্ত্র কেনাবেচা সম্পর্কে এ আসামি জানে। এছাড়াও এ আসামি রাজধানীর আদাবর থানার সেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক। তাকে রিমান্ডে নিলে সব তথ্য বের হয়ে যাবে। এ জন্য ১০ দিনের রিমান্ড প্রয়োজন।

শুনানি শেষে আদালতের অনুমতি নিয়ে কবির বলেন, আমি পাঠাও চালাতাম। গুলির ঘটনার দিন তার (ফয়সাল) সঙ্গে গেছি এতটুকুই।

ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি কার জানতে চান আদালত। কবির বলেন, মোটরসাইকেলটি আগে আমার বন্ধু মাইনুল ইসলাম শুভ কিনেছিল আমার আইডি কার্ড দিয়ে। মালিকানা ওর, কিন্তু আমার আইডি কার্ড দিয়ে কিনেছিল। আদালত বলেন, আপনার নামে? তিনি বলেন, না।

/এএসএ/আরকে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী