গুম করে ১০০ জনকে হত্যা: জিয়াউলের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৫আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৫

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ২১ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার জন্য শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

শুনানিকালে চিফ প্রসিকিউটর বলেন, ‘‘বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের পর হত্যার পরিকল্পনায় ছিলেন জিয়াউল আহসান। এছাড়া বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, চৌধুরী আলমসহ অন্যান্য গুমের বিষয়েও তিনি জড়িত রয়েছেন। এসব তদন্ত এখনও চলমান। এছাড়া শত শত মানুষকে গুমের পর হত্যা করেছেন সাবেক এই সেনা কর্মকর্তা। তার বিরুদ্ধে আরও তিন থেকে পাঁচ শতাধিক মানুষকে হত্যার তদন্ত চলছে।’’

এ মামলায় জিয়াউলের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। এদিন সকালে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর শাইখ মাহদী।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম