হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালকে পালাতে সাহায্যের অভিযোগে গ্রেফতার উজ্জ্বল রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৭ ডিসেম্বর ২০২৫, ১৮:০২ আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৮:১৩

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে প্রাইভেটকারে পালাতে সহায়তার অভিযোগে গ্রেফতার হওয়ার পর বুধবার (১৭ ডিসেম্বর) এ রিমান্ড আদেশ দেওয়া হয়।

ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার পুলিশ পরিদর্শক ফয়সাল আহমেদ আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানিতে বলেন, “ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলায় ইতোমধ্যে প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা-মাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া সবাইকে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে উজ্জ্বলের সম্পৃক্ততা পাওয়া গেছে। ঘটনার দিন ফয়সাল তার বোনের বাসা থেকে বের হওয়ার সময় উজ্জ্বল প্রাইভেটকারের মাধ্যমে তাকে পালাতে সহায়তা করেন। হামলায় ব্যবহৃত অস্ত্র এখনও উদ্ধার হয়নি এবং প্রধান আসামিও পলাতক রয়েছেন। তার অবস্থান নিশ্চিত নয়। রিমান্ডে নিলে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।”

শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, “নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল ফয়সালকে মাইক্রোবাসে পালানোর সুযোগ করে দেন। অস্ত্র উদ্ধারের স্বার্থে তার পাঁচ দিনের রিমান্ড প্রয়োজন।”

আসামিপক্ষে কোনও আইনজীবী না থাকায় আদালতের অনুমতি নিয়ে উজ্জ্বল নিজেই বক্তব্য দেন। তিনি বলেন, “আমি গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা করি। হোয়াটসঅ্যাপে রেন্ট-এ-কারের কাজ করি। ফয়সালের সঙ্গে ৯ মাসের পরিচয় থাকলেও গত তিন মাস যোগাযোগ ছিল না। ঘটনার দিন হঠাৎ করে তিনি গাড়ি পাঠাতে বললে আমি পাঠাই। এটা আমার ব্যবসা। গাড়ি নিয়ে তিনি কী করবেন, তা আমি জানতাম না।”

এ সময় বিচারক জশিতা ইসলাম আসামিকে বলেন, “রিমান্ড কোনও শাস্তি নয়। আপনি আইওকে সহযোগিতা করুন।”

উল্লেখ্য, গতকাল কেরানীগঞ্জ থেকে ফয়সাল করিম মাসুদের বাবা-মাসহ উজ্জ্বলকে গ্রেফতার করে র‍্যাব। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পৃথক আদালতে প্রধান অভিযুক্তের বাবা-মা জবানবন্দি দিচ্ছেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা শরীফ ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।

/এএসএ/এম/এমওএফ/
সম্পর্কিত
পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ লুট: একজনকে ধরার পর বেরিয়ে এলো ৮৮ লাখ টাকা
আবারও সাত দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন
মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
সর্বশেষ খবর
কমিটি গঠন ও ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে যেসব নির্দেশনা দিলো এনসিপি
কমিটি গঠন ও ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে যেসব নির্দেশনা দিলো এনসিপি
দেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ-রেলপথে অবস্থান ও আলটিমেটাম
দেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ-রেলপথে অবস্থান ও আলটিমেটাম
রাজশাহীর ‘জীবিত মাছ’ যাচ্ছে দেশের ২৮ জেলায়, প্রতিদিন বিক্রি ২০ কোটি টাকার
রাজশাহীর ‘জীবিত মাছ’ যাচ্ছে দেশের ২৮ জেলায়, প্রতিদিন বিক্রি ২০ কোটি টাকার
অবৈধভাবে সার মজুত, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
অবৈধভাবে সার মজুত, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল