কমিটি গঠন ও ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে যেসব নির্দেশনা দিলো এনসিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৬, ১৮:৪৭ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১৮:৪৭

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (২৮ অক্টোবর) দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. সারজিস আলমের সই করা বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রকাশ করা হয়। এতে উল্লেখ করা হয়, জেলা কমিটির তত্ত্বাবধানে এবং উপজেলা কমিটির নেতৃত্বে ৩০ নভেম্বরের মধ্যে প্রতিটি ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন করতে হবে।

এর মধ্যে ৩১ থেকে ৫১ জনের কমিটি হলে সেই কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। ৩১ জনের নিচে হলে সেই কমিটিকে আংশিক কমিটি হিসেবে প্রকাশ করতে হবে। ন্যূনতম ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি প্রকাশ করতে হবে। প্রকাশিত আংশিক কমিটি ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করবে।

নির্দেশনায় ইউনিয়ন কমিটিতে প্রত্যেক ওয়ার্ড থেকে সমতার ভিত্তিতে সদস্য নিতে হবে। প্রতি কমিটিতে নারী, ভিন্ন ধর্মাবলম্বী প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি -পেশার মানুষ, জাতিগোষ্ঠীর অংশগ্রহণ জনসংখ্যার অনুপাতে নিশ্চিত করার কথা বলা হয়েছে।

এনসিপির জেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের কোনও ধরনের কমিটিতে রানিং কোনও ছাত্র থাকতে পারবেন না। তারা ছাত্রশক্তিতে কাজ করবেন বলে নির্দেশনায় বলা হয়।

এছাড়া ৩০ বছর বয়সের নিচে কাউকে এনসিপির কমিটিতে না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যাদের ৩০ বছর বয়সের নিচে কিন্তু রানিং স্টুডেন্ট নন, তারা যুবশক্তি, স্বেচ্ছাসেবক শক্তিসহ অন্য কোনও অঙ্গ ও সহযোগী সংগঠনে কাজ করবেন।

নির্দেশনায় আরও বলা হয়, আহ্বায়ক হওয়ার ন্যূনতম বয়সসীমা ৩৫ বছর, তবে  চলিশোর্ধ্ব হলে ভালো হয় এবং সদস্য সচিবের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা ৩০ বছর। এক্ষেত্রে স্থানীয়ভাবে পরিচিত, মানুষের কাছে গ্রহণযোগ্য, সৎ, দেশপ্রেমিক, সচ্ছল ও সুশিক্ষিতদের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

৩০ নভেম্বরের মধ্যে প্রতি ইউনিয়ন থেকে এনসিপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী নির্ধারণ করে জেলা কমিটির মাধ্যমে বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে তালিকা পাঠাতেও নির্দেশনা দেওয়া হয়েছে। ১০ নভেম্বর প্রথম ধাপে, ২০ নভেম্বর দ্বিতীয় ধাপে এবং সর্বশেষ ৩০ নভেম্বর তৃতীয় ধাপে সর্বশেষ তালিকা পাঠানোর কথা বলা হয়েছে।

পূর্ণাঙ্গ কমিটি কত সদস্যের?

দলীয় নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কমিটির সদস্য সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে নিম্নবর্ণিত সংখ্যা অনুযায়ী কমিটি গঠনের কথা বলা হয়েছে।

মহানগর-জেলা কমিটি ১০১ সদস্য, উপজেলা-পৌরসভা ও থানা কমিটি ৭১ সদস্য, ইউনিয়ন কমিটি ৫১ সদস্য এবং ওয়ার্ড কমিটি হবে ৩১ সদস্য বিশিষ্ট।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
‘দেশ বেপরোয়া হয়ে উঠেছে, এ অবস্থায় স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন সম্ভব নয়’
সরকারের সমালোচনা করলেই গ্রেফতার, এটা মানবাধিকারের লঙ্ঘন: আখতার হোসেন
এই সরকার জুলাই গণঅভ্যুত্থানের ফসল: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
নির্বাচনের আগে ট্রাম্পের অস্ত্র সেই ‘ইসলামবিদ্বেষ’
কী, কেন, কীভাবে নির্বাচনের আগে ট্রাম্পের অস্ত্র সেই ‘ইসলামবিদ্বেষ’
‘ফুটবলাররা কেউ রোবট নয় যে প্রোগ্রাম সেট করলাম আর খেলে ফেললো’
‘ফুটবলাররা কেউ রোবট নয় যে প্রোগ্রাম সেট করলাম আর খেলে ফেললো’
‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই’
‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই’
গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ
গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল