ছায়ানটের ‘গানে গানে সংহতি-সমাবেশ’, নিরাপত্তা ও সংস্কৃতির সুরক্ষার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৩ ডিসেম্বর ২০২৫, ২১:৪৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ২২:৩৩

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর পর ছায়ানটে হামলার ঘটনায় সাংস্কৃতিক প্রতিষ্ঠানটির সভাপতি সারোয়ার আলী বলেছেন, নিরাপত্তাহীনতার অবসান ঘটুক এবং বাঙালি সংস্কৃতির যাত্রাপথ নির্বিঘ্ন হোক।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি-ভবনের সামনে অনুষ্ঠিত ‘গানে গানে সংহতি-সমাবেশ’-এ তিনি এই মন্তব্য করেন। আবহমান বাংলা সংস্কৃতি ও মুক্তচিন্তার ওপর সাম্প্রতিক সহিংস আক্রমণের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

সারোয়ার আলী বলেন, “এমন পরিস্থিতিতে প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে জাতিসত্তা ও সংস্কৃতি রক্ষায় সমাজকে সক্রিয় করবে। নিরাপত্তাহীনতার অবসান ঘটুক। বাঙালি সংস্কৃতির যাত্রাপথ নির্বিঘ্ন হোক।”

সমাবেশে দেশের বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সংস্কৃতিসেবী ও প্রগতিশীল চিন্তাধারার মানুষ অংশগ্রহণ করেন।

সংগঠনের শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন বাংলা সংস্কৃতি, মানবতা, অসাম্প্রদায়িক চেতনা ও প্রতিবাদের শক্তিকে ধারণ করা একাধিক কালজয়ী গান।

এই সংহতি-সমাবেশের মাধ্যমে সহিংসতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি বাংলা সংস্কৃতির অসাম্প্রদায়িক, মানবিক ও মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন করে উচ্চকিত করাই সমাবেশের মূল উদ্দেশ্য। গান ও কণ্ঠের ঐক্যের মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ করাই এই আয়োজনের প্রধান বার্তা।

/এএইচএস/এম/এমওএফ/
সম্পর্কিত
কিয়েভে রুশ হামলায় প্রাণ গেল ২৭ জনের
৯/১১ হামলার মূল পরিকল্পনাকারীর স্বীকারোক্তি বাতিল করলেন মার্কিন বিচারক
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’
সর্বশেষ খবর
ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই বিদায়, কাঁদলেন জোকোভিচ
ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই বিদায়, কাঁদলেন জোকোভিচ
নেপালে বন্যায় নিহত ৯০০ ছাড়ালো, নিখোঁজ ৪৭০০
নেপালে বন্যায় নিহত ৯০০ ছাড়ালো, নিখোঁজ ৪৭০০
স্মৃতির আয়নায় জীবন দেখার দিন আজ
স্মৃতির আয়নায় জীবন দেখার দিন আজ
ইরানের সঙ্গে লেনদেন, আরও একটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে লেনদেন, আরও একটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন