কিয়েভে রুশ হামলায় প্রাণ গেল ২৭ জনের

আন্তর্জাতিক ডেস্ক 
২৯ আগস্ট ২০২৬, ১৭:০৩ আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১৭:১৯

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে বুচা জেলায় রাশিয়ার হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন বার্তা সংস্থা এপি।

স্থানীয় আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তকাচেঙ্কো জানান, এই হামলায় অন্তত ৫০টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর একটি বড় ধরনের আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত আশপাশের বাড়িঘর ও একটি রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে।

এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, মিলা গ্রামের একটি গুদামে হামলা হয় এবং এরপর সেখানে বিস্ফোরণ ঘটে।

তিনি ঘটনাস্থল সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য দেননি, তবে একই বার্তায় জানান যে সরকারি কর্মকর্তাদের অবহেলার অভিযোগে ইতোমধ্যে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

জেলেনস্কি বলেন, কঠোর নিয়মকানুন রয়েছে- বাসাবাড়ি বা অন্য কোনও আবাসিক এলাকার কাছাকাছি গোলাবারুদ মজুত রাখা যাবে না।

ইউক্রেনীয় নেতা আরও জানান, হামলায় প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য তৈরি একটি পরিচর্যাকেন্দ্র এবং বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে ৩৭০ জনেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং উদ্ধারকাজ এখনও অব্যাহত রয়েছে।

রাশিয়ার পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর সাড়ে চার বছরেরও বেশি সময় পর, ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রায় টানা তিন দিন ধরে চলা বিমান হামলায় অচলাবস্থা তৈরি হয়েছে। এর ফলে রাজধানীর অর্থনীতি স্থবির হয়ে পড়ার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে।

/এএস/ 
টাইমলাইন: ইউক্রেন সংকট
২৯ আগস্ট ২০২৬, ১৭:০৩
কিয়েভে রুশ হামলায় প্রাণ গেল ২৭ জনের
সম্পর্কিত
রাশিয়ায় কর্মরত জাপানি সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সৌদি আরবকে খুশি করতে ভোটের আগে ইয়েমেনে হামলার কথা ভাবছেন নেতানিয়াহু
সর্বশেষ খবর
লংমার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে বিএনপি সবার আগে করতো: চিফ হুইপ
লংমার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে বিএনপি সবার আগে করতো: চিফ হুইপ
৯০ কোটি টাকার খালি চেক, ওয়াসার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে দুদকের তল্লাশি
৯০ কোটি টাকার খালি চেক, ওয়াসার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে দুদকের তল্লাশি
রাশিয়ায় কর্মরত জাপানি সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ
রাশিয়ায় কর্মরত জাপানি সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ
আমির নির্বাচন নিয়ে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর
আমির নির্বাচন নিয়ে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা