মেঘনায় লঞ্চ দুর্ঘটনা: নিহতদের পরিবারকে তাৎক্ষণিক দেড় লাখ টাকা সহায়তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৬ ডিসেম্বর ২০২৫, ১৫:৩০আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১৫:৩০

চাঁদপুরে মেঘনা নদীতে লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে দেড় লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে আহতদের চিকিৎসায় ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি দায়ী মালিক পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

দুর্ঘটনার খবর পেয়ে নৌপরিবহন উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর সদরঘাটে দুর্ঘটনাকবলিত লঞ্চ এমভি জাকির সম্রাট–৩ পরিদর্শন করেন। এ সময় তিনি এ ঘোষণা দেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্ঘটনাকবলিত লঞ্চ পরিদর্শনে উপদেষ্টা

উপদেষ্টা জানান, লঞ্চ এডভেঞ্চার–৯–এর পাঁচ জন স্টাফকে ইতোমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় তিনি ঘন কুয়াশার মধ্যে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেন এবং সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

জানা গেছে, যাত্রীবাহী লঞ্চ এডভেঞ্চার–৯ ঢাকা থেকে ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে যায়। অপরদিকে ঘোষের হাট থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি জাকির সম্রাট–৩ চাঁদপুর জেলার হাইমচর থানাধীন মেঘনা নদী এলাকায় পৌঁছালে গভীর কুয়াশার কারণে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে দুই লঞ্চের মধ্যে সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনায় এমভি জাকির সম্রাট–৩ লঞ্চটি ক্ষতিগ্রস্ত হয়। এতে লঞ্চটির চার জন যাত্রী নিহত হন এবং আরও কয়েক জন যাত্রী আহত হন।

/এসআই/এম/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
দুই লঞ্চের সংঘর্ষ, ১০ যাত্রী আহত
বাল্কহেডের সঙ্গে নৌ পুলিশের টহল নৌযানের সংঘর্ষ, কনস্টেবল নিহত
সর্বশেষ খবর
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই