গুলিস্তানে শপিং কমপ্লেক্সের আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২৫, ২১:৩৩আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ২১:৩৩

রাজধানীর গুলিস্তানের জি‌রো পয়েন্টের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ভবনটিতে ছিল না ফায়ার হাইড্রেন্ট। এজন্য ভেতরের গোডাউনে ঢুকতে সময় লাগে। যার ফলে আগুন নেভাতে দেড় ঘণ্টা দেরি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে ৮ তলা ওই ভবনের ছাদে গোডাউনে আগুন লাগে। গোডাউনে এক্সটেনশন থেকে আগুনের সূত্রপাত হয় ব‌লে ধারণা ফায়ার সার্ভিসের। 

সংস্থাটি বল‌ছে, আগুনের তীব্রতা বেশি হওয়ায় পর্যায়ক্রমে মোট ৯টি ইউনিট নেভানোর কাজে যোগ দেয়। অবশেষে সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মামুনুর রশিদ বলেন, ভবনটি সাত তলা। তবে ওপরের অংশে টিন দিয়ে বেশ কিছু গোডাউন তৈরি করা হয়েছে। ফলে এটি আট তলা। সেগু‌লো‌তে টুপি, আতর, তাসবিহ ও জায়নামাজসহ নানা পণ্য রয়েছে। আগুনে এসব পণ্য পুড়েছে। 

তিনি বলেন, আগুনের খবর পেয়ে টার্ন টেবল লেডার (টি‌টিএল) দিয়ে কাজ করা হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় সময় একটু বেশি লেগেছে। ভবনের ওপরের বর্ধিত অংশটি বৈধ কি-না তা নথিপত্র যাচাই সাপেক্ষে জানা যাবে বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিস বলছে, শুক্রবার মার্কেট বন্ধ থাকায় ভেতরে কোনও ক্রেতা বা সাধারণ মানুষ ছিলেন না। ফলে এই ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গোডাউনে থাকা মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

/এসএন‌কে/এমকেএইচ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি