বিএনপি নেতাসহ দুজনের বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলার আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৯:৫১

ফেসবুকে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান (এপোলো) এবং লেখক ও কলামিস্ট এফ এম রাশেদুল হক মল্লিক মারুফের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে তিনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলার আবেদন করেন। এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।

বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার তানভীর আহমেদ আল আমিন এ তথ্য জানান ।

মামলায় অভিযোগে বলা  হয়,  শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদে গত ১৮ ডিসেম্বর রাতে ঢাকাসহ সারা দেশে ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়ে। এই সুযোগে কিছু ব্যক্তি ১৯ ডিসেম্বর  দিবাগত রাতে পতিত 'ফ্যাসিস্টের সহযোগী' আখ্যা দিয়ে ঢাকার কাওরান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে আক্রমণ করলে এক দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়। এই সুযোগকে কাজে লাগিয়ে আসামিরাসহ একটি সুযোগসন্ধানী মহল মাহমুদুর রহমান ও তার পত্রিকা আমার দেশ-এর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে মিথ্যা সংবাদ পরিবেশন করে জনমনে বিভ্রান্তি ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এছাড়াও অবৈধ পন্থায় স্বার্থ হাসিলসহ তার সামাজিক মানসম্মান হানির কর্মকাণ্ডে লিপ্ত হয়। এরই পরিপ্রেক্ষিতে ১৯ ডিসেম্বর রাতে সাড়ে ১০টার দিকে মারুফ মল্লিক আমার দেশ পত্রিকা ও সম্পাদককে জড়িয়ে  প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় আক্রমণের অংশীদার হিসাবে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উসকানিমূলক, প্ররোচনামূলক, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর পোস্ট করে। মারুফ মল্লিকের সঙ্গে যোগসাজশে ওয়াহিদুজ্জামান (এপোলো) লেখা সমর্থন করে যৌক্তিক প্রশ্ন উল্লেখ করে ফেসবুকে ছড়িয়ে দেয়।

/এএসএ/এম/এমওএফ/
সম্পর্কিত
দেড় মাস ধরে আতঙ্কের মধ্যে কাটাচ্ছি, আমাদের আবার পূজার আনন্দ!
বাসায় ডেকে জিম্মি করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেফতার ২
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
সর্বশেষ খবর
কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে
মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন
মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই