রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ স্থলের পাশে থেকে খেলনা পিস্তলসহ আরাফাত নামে এক যুবককে আটক করা হয়েছে।
পুলিশ বলছে, অবিকল বাস্তব পিস্তলের সদৃশ খেলনা পিস্তল। তিনি কেন এ পিস্তল এনেছেন এ ব্যাপারে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে।
সোমবার (২৯ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের অবরোধ স্থলের পাশ থেকে তাকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন আন্দোলনকারীরা।
এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, সন্দেহভাজন যুবকের কাছে যে অস্ত্র পাওয়া গেছে. সেটি খেলনা পিস্তল— যা দেখতে অবিকল বাস্তব পিস্তলের সদৃশ।
ডিসি মাসুদ আলম বলেন, বর্তমানে আটক আরাফাত শাহবাগ থানা হেফাজত রয়েছেন। তার উদ্দেশ্য কী ছিল সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। প্রয়োজনে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, আজ চতুর্থদিনের মতো দুপুর সোয়া ২টা থেকে শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন ইনকিলাব মঞ্চ।