মানবতাবিরোধী অপরাধ

ওবায়দুল কাদেরসহ ৭ জনকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২৫, ১৯:২৩আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৯:২৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনকে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

আগামী ৮ জানুয়ারির মধ্যে পলাতক আসামিরা হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচারকাজ চলবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

ওবায়দুল কাদের ছাড়াও মামলার অপর আসামিরা হলেন— আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

এ মামলায় সাত আসামিকে গ্রেফতার করে ২৯ ডিসেম্বর আদালতে হাজির করার দিন ধার্য ছিল। কিন্তু স্থায়ী-অস্থায়ী ঠিকানায় গিয়ে কাউকে খুঁজে পায়নি আইন প্রয়োগকারী সংস্থা। নন-এক্সিকিউশন রিপোর্ট অনুযায়ী ট্রাইব্যুনাল-২-কে এ তথ্য জানান প্রসিকিউশন।

এর আগে গত ১৮ ডিসেম্বর ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। একই দিন সকালে ট্রাইব্যুনাল-২ এর রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে এ নিয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

শুনানি শেষে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগ আমলে নেওয়ার পাশাপাশি সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সেই মোজাফফর
হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ: চিফ প্রসিকিউটর
সর্বশেষ খবর
গাড়ি, দুগ্ধ আর অ্যালকোহল ঘিরে ফের উত্তপ্ত ট্রাম্প-কানাডা সম্পর্ক
গাড়ি, দুগ্ধ আর অ্যালকোহল ঘিরে ফের উত্তপ্ত ট্রাম্প-কানাডা সম্পর্ক
মালদ্বীপের সেরা চিকিৎসক তৈরি হয় বাংলাদেশে: হাইকমিশনার
মালদ্বীপের সেরা চিকিৎসক তৈরি হয় বাংলাদেশে: হাইকমিশনার
প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ, কীভাবে হলো মৃত্যু?
প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ, কীভাবে হলো মৃত্যু?
কারাগারেই শুরু হয়েছিল ও. হেনরির সাহিত্যজীবন
কারাগারেই শুরু হয়েছিল ও. হেনরির সাহিত্যজীবন
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী