অবকাশ শেষে নতুন উদ্যমে নিম্ন আদালতের কার্যক্রম শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৬, ১২:২০আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১২:২০

ডিসেম্বর মাসের বাৎসরিক অবকাশকালীন ছুটি শেষে আবারও নতুন উদ্যমে সারা দেশের নিম্ন আদালতের কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা আদালতের সামনে আইনজীবী ও বিচারপ্রার্থীদের ভিড় দেখা গেছে।

গত ২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশের জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বিশেষ জজ আদালত, সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল, দ্রুত বিচার ট্রাইব্যুনাল, সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে অবকাশ চলছিল।

অবকাশ শেষে নতুন উদ্যমে নিম্ন আদালতের কার্যক্রম শুরু

অবকাশকালে এসব আদালতে বিচারাধীন দেওয়ানি ও ফৌজদারি মামলার কার্যক্রম বন্ধ থেকেছে। তবে সারা দেশের ম্যাজিস্ট্রেট আদালত এই ছুটির আওতা বহির্ভূত ছিল।

তখন অবকাশকালীন সময়ে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের অবকাশকানী বিচারক হিসেবে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক মুহাম্মদ কামরুল হাসান খানকে জরুরি মামলাসমূহ নিষ্পত্তি দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি গত ৮,৯, ১০, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন বলে বলা হয়েছিল।

তবে ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত বাৎসরিক ছুটির আওতাবহির্ভূত থেকেছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শেখ কামাল উদ্দিন বলেন, একমাস পর কোর্ট খুলেছে। আমাদের ব্যস্ততা স্বাভাবিক দিনের মতোই। তবে এখন বেশি আসামি আসছে, আমরা তাদের কোর্টে নিয়ে যাচ্ছি।

মহানগর দায়রা আদালতের হাজত খানার আরেক পুলিশ উপ-পরিদর্শক জাহিদ বলেন, আজ বছরের প্রথম দিন। অবকাশ শেষ হওয়ার পর কোর্ট শুরু হলো। তবে আজ কোনও গুরুত্বপূর্ণ আসামি আসেনি। এমনিতে অনেকের মামলার ধার্য তারিখ থাকায় কোর্ট অঙ্গন জমে ওঠেছে।

/এএসএ/আরকে/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের