লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন

সমাজ পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রিজওয়ানা হাসানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ জানুয়ারি ২০২৬, ১৪:৫৫আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১৫:০০

সমাজ পরিবর্তন ও ন্যায়বিচারের জন্য ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (৩ জানুয়ারি) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তনে প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

উপদেষ্টা বলেন, “সমাজ ও দেশের জন্য ভাববার সময় এসেছে। সমাজ পরিবর্তন ও ন্যায়বিচারের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি শিক্ষার্থীদের পরিবার, সমাজ ও দেশের প্রতি দায়িত্ববোধ নিয়ে কর্মজীবনে প্রবেশের আহ্বান জানান।

তিনি বলেন, “সুনির্দিষ্ট লক্ষ্য না থাকলে জীবনে অগ্রসর হওয়া যায় না। তাই জীবনের লক্ষ্য ঠিক করতে হবে। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকলে অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। বিশ্বাস ও ঐক্যবদ্ধভাবে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায়।”

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র রক্ষায় হাওরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সিলেটের মানুষকে হাওর রক্ষায় এগিয়ে আসতে হবে। শব্দদূষণ কমাতে নিজেকে হর্ণ বাজানো থেকে বিরত থাকতে হবে এবং পলিথিন ব্যবহার বন্ধে বাজারে পাটের ব্যাগ সঙ্গে নিতে শিক্ষার্থীদের অনুরোধ জানান।

রিজওয়ানা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “অভিভাবকদের সীমাহীন ত্যাগ ও ভালোবাসার ফলেই শিক্ষার্থীরা এই গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।”

সমাবর্তনে স্বাগত বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এবং বিশিষ্ট বিজ্ঞানী ও ক্রিশান ফাউন্ডেশন অস্টেলিয়ার চেয়ারম্যান ড. আবেদ চৌধুরী।

২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে এবারের সমাবর্তনে ৬ হাজার ১৯৩ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ১ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর গোল্ড মেডেল এবং ৪ জনকে ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল প্রদান করা হয়।

/জেইউ/এম/
সম্পর্কিত
সাইবার সক্ষমতা-দেশীয় প্রযুক্তি উদ্ভাবনে গতি আনার তাগিদ
ইউনিসেফের দফতরে বৈঠকে যে আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
চার প্রতিষ্ঠানের বকেয়া বেতন ২০ জুলাইয়ের মধ্যে পরিশোধের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু