পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার সরকারে পেলেন বড় পদ

আন্তর্জাতিক ডেস্ক 
০৮ অক্টোবর ২০২৬, ১৪:২৪ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১৪:২৪

বড় পর্দায় ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ নামে পরিচিত জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে পশ্চিমবঙ্গ রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই পদে তার পদমর্যাদা হবে মন্ত্রীর সমতুল্য। রাজ্য সরকার গত বুধবার এই নির্দেশিকা জারি করেছে বলে জানিয়েছে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে বলা হয়েছে, তথ্য ও সংস্কৃতি দফতরের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি একটি অনুষ্ঠানে এই নিয়োগের ইঙ্গিত দিয়েছিলেন।

তথ্য ও সংস্কৃতি বিভাগের উপদেষ্টা হিসেবে মিঠুন চক্রবর্তী ঠিক কী দায়িত্ব পালন করবেন, তা এখনও স্পষ্ট নয়। তবে তিনি পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের অধীনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টলিউড বৈঠকে অংশ নিয়েছেন। এছাড়া আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির প্রধান উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন তিনি।

সম্প্রতি কলকাতার স্যাটেলাইট টাউন নিউ টাউনে ‘উত্তম কুমার ফিল্ম সেন্টার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি মিঠুনকে এই সেন্টারের উপদেষ্টা হিসেবে ঘোষণা করেন। পাশাপাশি তিনি আরও জানান, ‘মহাগুরু’কে খুব শীঘ্রই আরও বড় কোনও ভূমিকায় দেখা যাবে।

ষাটের ও সত্তরের দশকে নকশাল আন্দোলনের সাথে যুক্ত ছিলেন মিঠুন। পরবর্তীতে তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মাধ্যমে নিজের নির্বাচনী রাজনীতি শুরু করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের টিকিটে ভারতের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হন।

২০১৬ সালের ২৬ ডিসেম্বর তিনি রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেন এবং বিধানসভা নির্বাচনের আগে ৭ মার্চ বিজেপিতে যোগ দেন। এই অভিনেতা ও রাজনীতিবিদ গত পাঁচ বছর ধরে বিজেপির হয়ে প্রচার চালিয়ে আসছেন।

/এএস/ 
সম্পর্কিত
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভের নেপথ্যে কী?
‘অলিগার্করা স্টারলিংক ঠেকাচ্ছে’, মাস্কের অভিযোগে যা বললো ভারত
‘কিং অব ইনজাস্টিস’: ইউরোপীয় পার্লামেন্টে কেন ট্রাম্পের নগ্ন সোনালি মূর্তি? 
সর্বশেষ খবর
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভের নেপথ্যে কী?
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভের নেপথ্যে কী?
শাবানার ভাই ও প্রেমিক দুই চরিত্রে জসীম, জনপ্রিয়  ৫ সিনেমা
শাবানার ভাই ও প্রেমিক দুই চরিত্রে জসীম, জনপ্রিয় ৫ সিনেমা
ইয়াবা কেনা-বেচার তথ্য ফাঁসের শঙ্কায় অটোরিকশাচালক হত্যা, গ্রেফতার ৫
ইয়াবা কেনা-বেচার তথ্য ফাঁসের শঙ্কায় অটোরিকশাচালক হত্যা, গ্রেফতার ৫
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে