বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ২৬ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২৬, ১৯:১৪আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১৯:১৪

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (৪ জানুয়ারি) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান। অভিযুক্তদের বিরুদ্ধে ৯০৩ কোটি ৬৭ লাখ ২ হাজার ৬২১ টাকা আত্মসাতের অভিযোগে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ মামলায় আরও যাদের আসামি করা হচ্ছে তারা হলেন— ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জালাল খান মজলিশ, পরিচালক খাদিজা আক্তার, ন্যাশনাল ব্যাংকের সাবেক কর্মকর্তা মো. হাবিবুর রহমান, আরিফ মো. শহিদুল হক, চৌধুরী মোসতাক আহমেদ, এম এ ওয়াদুদ, এ এস এম বুলবুল, আবু রাশেদ নওয়াব, ব্যাংকটির পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক মনোয়ারা সিকদার, পারভীন হক সিকদার, রন হক সিকদার, মোয়াজ্জেম হোসেন, খলিলুর রহমান, মাবরুর হোসেন, কৌশিক কান্তি পন্ডিত।

এছাড়াও আছেন ক্রিস্টাল কনস্ট্রাকশনের এমডি সালাহ উদ্দিন খান মজলিশ, পরিচালক আব্দুর রউপ, বেঙ্গল ও এন্ড এম সার্ভিসের মালিক জন হক সিকদার, মেসার্স মাহবুব এন্টারপ্রাইজের মালিক সৈয়দ মাহবুব-ই-করিম, সিকোটেক হোল্ডিংস লিমিটেডের এমডি মো. মাহফুজুর রহমান, পরিচালক মো. শফিকুল ইসলাম, টেক ইন্টেলিজেন্সের এমডি জামিল হোসাইন মজুমদার, এম এস কনস্ট্রাকশনের মালিক মোহাম্মদ সালাহ উদ্দিন, জুপিটার বিজনেস লিমিটেডের মালিক মমতাজুর রহমান ও পরিচালক মোসফেকুর রহমান।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী