মোসাব্বির হত্যার প্রতিবাদে কাওরান বাজারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৬, ২২:৫৮আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ২৩:২৩

বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে রাজধানীর কাওরান বাজার সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেছে নিহতের অনুসারীরা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন তারা।

বুধবার (৭ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে থেকে ওই মোড়ে অবস্থান নেয় মোসাব্বিরের অনুসারীরা। তারা হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এতে রাজধানীর ব্যস্ততম সড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মোসাব্বির স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব ও ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

কাওরান বাজারে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনা সদস্যরা। ছবি: বাংলা ট্রিবিউন

এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে কাওরান বাজার এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও।

এর আগে রাত ৮টার দিকে বসুন্ধরা সিটির পেছনে স্টার গলিতে মোসাব্বির ও তেজগাঁও থানা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বেপারী মাসুদকে (৪০) গুলি করে দুবৃর্ত্তরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে মোসাব্বিরকে পান্থপথের বিআরবি হাসপাতালে নেয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

গুলিবিদ্ধ মাসুদ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। 

/এমকে/এবিএম/এসটি/এমওএফ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি