রসিকতা করে ভারতের কোচ বললেন, ‘ভিএআরকে ঘৃণা করি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ নভেম্বর ২০২৬, ১৮:৫৮ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১৮:৫৮

সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ব্যবহৃত হলো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। অভিষেকের দিনেই ভারতের বিপক্ষে গেছে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ভিএআরের সহায়তায় একটি গোলের স্বীকৃতি পেয়েছে ভুটান, পাশাপাশি পেনাল্টির সিদ্ধান্তও পেয়েছিল তারা। তবে এ নিয়ে খুব একটা অসন্তুষ্ট নন ভারতের কোচ নওশাদ মুসা। বরং ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রসিকতা করেই বলেছেন, ‘ভিএআরকে ঘৃণা করি!’

শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। প্রথমার্ধে দুই গোলের ব্যবধান গড়ে এগিয়ে থাকা দলটি বিরতির পর কিছুটা চাপে পড়ে। ভিএআরের সহায়তায় একটি গোল পেয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে ভুটান। পরে পেনাল্টির সিদ্ধান্তও পেয়েছিল তারা। যদিও শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি দলটি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভিএআর নিয়ে প্রশ্নের মুখে পড়েন ভারতের কোচ নওশাদ। প্রথম দিনের অভিজ্ঞতা কেমন ছিল, জানতে চাইলে মজার ছলে বলেন, ‘জানি না, কেন যেন ভালো লাগেনি। একটা গোল আর একটা পেনাল্টি! তাই ভিএআরকে আমি ঘৃণা করি।’

তবে কথাটি যে নিছক রসিকতা, পরক্ষণেই তা বুঝিয়ে দিয়েছেন ভারতীয় কোচ। ভিএআরের ইতিবাচক দিক তুলে ধরে তিনি বলেন, ‘ভালোই হয়েছে। হয়তো পরের ম্যাচে এটা আমার জন্য সুবিধা বয়ে আনবে। অন্তত সেটাই আশা করছি।’

ভিএআরের অভিষেক নিয়ে বেশ খুশি ভুটানের কোচ গ্যারি মাইকেল ফিলিপস। তার দল প্রযুক্তিটির সুবিধা পেয়েছে, সেটি স্বীকার করেছেন তিনি। ফিলিপস বলেন, ‘আগের রাউন্ডগুলোতে ভিএআর ছিল না, এটা দুর্ভাগ্যজনক। কেন ছিল না, জানি না। তবে আজ রাতে ভিএআর থাকায় আমরা ভাগ্যবান। কারণ, এর সুবিধা পেয়েছি। এটাই ফুটবল, এটাই ভবিষ্যৎ।’

তবে সিদ্ধান্ত বিপক্ষে গেলে তার প্রতিক্রিয়া যে ভিন্ন হতে পারত, সেটিও লুকাননি ভুটানের কোচ। তার ভাষায়, ‘আমরা যদি কোনো গোল করতাম এবং ভিএআরের মাধ্যমে সেটি বাতিল হয়ে যেত, তাহলে নিশ্চয়ই আমি খুশি হতাম না। তবে আজ রাতে ভিএআর থাকায় আমি খুবই খুশি। সঠিক সিদ্ধান্তগুলোই নেওয়া হয়েছে।’

ভিএআর নিয়ে রসিকতা করলেও ম্যাচের পারফরম্যান্স মূল্যায়নে বেশ সিরিয়াস ছিলেন নওশাদ। প্রথমার্ধের দাপট দ্বিতীয়ার্ধে ধরে রাখতে না পারায় কিছুটা আক্ষেপ রয়েছে তার। বিশেষ করে গোলের সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে খেলোয়াড়দের আরও মনোযোগী হওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

৯বারের সাফ চ্যাম্পিয়ন ভারতের সামনে এখন ফাইনালের চ্যালেঞ্জ। ভুটানের বিপক্ষে জয়ের পর শিরোপার আরও কাছে পৌঁছে গেছে দলটি।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
পাকিস্তানের বিপক্ষে একাদশে আসতে পারেন শুকি ও রহমত
‘হামজা-ফারহানদের খেলা দেখতে এসেছি, বাংলাদেশ ফাইনালে খেলবে’
লড়াই করেও ভারতের ফাইনালে ওঠা আটকাতে পারলো না ভুটান
সর্বশেষ খবর
ইরানকে আর হামলার লক্ষ্যবস্তু করতে চান না ট্রাম্প?
ইরানকে আর হামলার লক্ষ্যবস্তু করতে চান না ট্রাম্প?
ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঁচ শিক্ষার্থীকে স্থায়ী ও ২১ জনকে সাময়িক বহিষ্কার
ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঁচ শিক্ষার্থীকে স্থায়ী ও ২১ জনকে সাময়িক বহিষ্কার
ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করবে সরকার
ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করবে সরকার
মাদক সেবনের ভিডিও করা ৪ সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
মাদক সেবনের ভিডিও করা ৪ সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
সর্বাধিক পঠিত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা