সাবেক এমপি বাবেলের দুই ফ্ল্যাটসহ ১৬ একর জমি জব্দের আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ জানুয়ারি ২০২৬, ১৪:০৫আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১৪:০৫

দুর্নীতির মামলায় ময়মনসিংহ-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট, ধানমন্ডির কারপার্কিং-বেইজমেন্টসহ আরেকটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁওয়ের ১৬ একর জমি জব্দের আদেশ দেওয়া হয়েছে। এসব সম্পদের মূল্য দেখানো হয়েছে ৮ কোটি ৫৬ লাখ ৩৫ হাজার ৪৯৫ টাকা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুদকের আবেদনে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এতথ্য জানান।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক আশিকুর রহমান এসব সম্পদ জব্দ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, ফাহমী গোলন্দাজ বাবেল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি অর্জন করেন।

অভিযোগে বলা হয়েছে, তার নামে থাকা ১৬টি ব্যাংক হিসাবে প্রায় ৬০ কোটি ৯৮ লাখ টাকা এবং ১ লাখ ৭১ হাজার ৬৪৬ মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে স্থানান্তর করা হয়েছে।

তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এসব সম্পদ অন্যত্র হস্তান্তরের চেষ্টা করা হচ্ছিল। এ কারণে সম্পদ বেহাত ঠেকাতে জব্দাদেশ দেওয়া হয়েছে।

/এএসএ/এমকেএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান