গণভবনের সামনে গ্যাস পাইপের মেরামত শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৬, ১৫:২৬আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১৫:২৬

তুরাগ নদের নিচে ফেটে যাওয়া পাইপের লিকেজের জেরে গ্যাস নিয়ে ভুগছে রাজধানীবাসী। সমস্যাটির সমাধান এখনও করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরই মধ্যে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছিল মিরপুর রোডে অবস্থিত গণভবনের গ্যাস লাইনের পাইপ লিকেজ। সেখানে পাইপের ভাল্ভ ফেটে লিকেজ দেখা দেয়। অবশেষে সেই ভাল্ভটি প্রতিস্থাপন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।
 
তিতাস গ‍্যাস ট্রান্সমিশন অ‍্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি শনিবার (১০ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর রোডে গণভবনের সম্মুখে ক্ষতিগ্রস্ত চার ইঞ্চি ব্যাসের ভাল্ভটি প্রতিস্থাপন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। নেটওয়ার্কে গ‍্যাসের চাপ পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।
 
এর আগে আজ সকালে তিতাস লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভাল্ভ বন্ধ করে চাপ সীমিত করে। এর জেরে ধানমণ্ডি,  মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলিসহ সংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে।

গত ৭ জানুয়ারি নোঙরের আঘাতে তুরাগ নদের নিচে ক্ষতিগ্রস্ত বিতরণ গ্যাস পাইপলাইন মেরামত করা হলেও পাইপে পানি ঢুকে যায়। ওই ঘটনার চার দিনেও কাজ শেষ হয়নি।

চার দিন ধরেই ঢাকার বেশিরভাগ এলাকায় চুলা জ্বলছে না। বিশেষ করে গাবতলী থেকে আসাদ গেট পর্যন্ত সংশ্লিষ্ট পুরো এলাকায় গ্যাসের জন্য হাহাকার। এছাড়া অন্য এলাকায় নিভু নিভু আগুন জ্বললেও তাতে রান্না করা যাচ্ছে না। ফলে রাজধানীবাসীর একটি অংশ ইলেকট্রিক চুলা, রাইস কুকার, ইলেকট্রিক কেটলিতে কাজ সারছেন। অনেকে বাইরে থেকে খাবার কিনেও খাচ্ছেন। এদিকে যারা পাইপলাইনের গ্যাস ব্যবহার করেন না, এলপিজি ব্যবহার করেন তারা এই মুহূর্তে সংকটে আছেন, গ্যাস পাওয়া যাচ্ছে না। পেলেও দ্বিগুণ দামে কিনে ব্যবহার করতে হচ্ছে।

/এসএনএস/এবিএম/
সম্পর্কিত
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
সর্বশেষ খবর
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?