হাদি হত্যা: চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানি বৃহস্পতিবার, ৩ আইনজীবী নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২৬, ১২:৪২ আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১২:৫০

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় চার্জশিট গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ধার্য করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। পাশাপাশি এ মামলায় রাষ্ট্রপক্ষকে সাহায্যের জন্য তিন আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদালত থেকে নিয়োগ দেওয়া হয়েছে।

তারা হলেন– সিনিয়র আইনজীবী আব্দুস সোবহান তরফদার, ব্যরিস্টার এস এম মইনুল করিম, সহকারী এটর্নি জেনারেল মুস্তাফিজুর রহমান মুকুল।

এদিন সকাল ১১টার দিকে আদালতে আসেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, শান্তা আক্তারসহ অনেকে।

মামলার বাদী আব্দুল্লাহ আল জাবের সাক্ষীসেলে দাঁড়িয়ে আদালতের কাছে এ মামলায় নিয়োগপ্রাপ্ত আইনজীবীদের আবেদনের সঙ্গে সম্মতি জানান।

আদালতে আইনজীবীরা চার্জশিট পর্যালোচনার জন্য আগামী দুই দিন মঙ্গলবার এবং বুধবার সময় চান। পর্যালোচনা শেষে আগামী বৃহস্পতিবার তারা চার্জশিট গ্রহণ বা নারাজির বিষয়ে সিদ্ধান্ত দেবেন। পরে আদালত তাদের আবেদন গ্রহণ করে দুই দিন সময় দেন।

শুনানি শেষে আইনজীবীরা সাংবাদিকদের বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি বলতেন, আমার শত্রুর সঙ্গেও ন্যায় বিচার করতে চাই– এ কথাকে মাথায় রেখে আমরা এ মামলার চার্জশিট নিয়ে আরও স্টাডি করতে চাই। যেন কোনও নির্দোষ ব্যক্তি শাস্তি না পায়। এ মামলায় এখন পর্যন্ত গ্রেফতার ১৭ জনের মধ্যে ৯ জন জবানবন্দি দিয়েছে।

গত ৬ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। বুধবার (৭ জানুয়ারি) বিচারক জশিতা ইসলাম চার্জশিটটি দেখিলাম বলে সই করেন। এরপর চার্জশিটে কোনও আপত্তি রয়েছে কিনা, সে বিষয়ে বক্তব্য শুনতে বাদিকে আজ ১২ জানুয়ারি আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়।

/এএসএ/আরকে/
সম্পর্কিত
বিচারকের ছেলেকে হত্যায় লিমনের মৃত্যুদণ্ড, এক বছরেই শেষ বিচারকাজ
এবার দুই আদালতে একসঙ্গে তিনটি ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার
ঢাকা ব্যাংকের সাবেক কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড
সর্বশেষ খবর
গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা সোমবার
গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা সোমবার
গাজীপুরে শ্রমিকদের সরাতে পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
গাজীপুরে শ্রমিকদের সরাতে পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
কুমিল্লায় আগুনে পুড়ে ছাই ১২টি দোকান, পথে বসার শঙ্কায় ব্যবসায়ীরা
কুমিল্লায় আগুনে পুড়ে ছাই ১২টি দোকান, পথে বসার শঙ্কায় ব্যবসায়ীরা
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড