১৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২৬, ১৪:২৩আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১৪:২৩

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার দিবাগত রাতে যাত্রাবাড়ী ও পল্টন এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সোনা মিয়া (৩০), বিল্লাল হোসেন (৪৫) ও মো. আল আমিন (২৮)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।
 
ডিবি জানায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল মেডিকেল এলাকা দিয়ে যাওয়া একটি ট্রাকের গতিরোধ করা হয়। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পাশাপাশি গ্রেফতার করা হয় সোনা মিয়াকে। 

একই রাতে রাজধানীর পল্টন মডেল থানাধীন বিএনপি পার্টি অফিসের বিপরীত পার্শ্বে একটি গাড়ির শো-রুমের সামনে একটি প্রাইভেটকার তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন ও যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ডিবি বলছে, এই দুই পৃথক ঘটনায় একটি ট্রাক ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী ও পল্টন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

/আইএ/এবিএম/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম