২ মামলা থেকে খালাস পেলেন এনসিপির আখতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ জানুয়ারি ২০২৬, ১৭:৪৫আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১৭:৪৫

২০২১ সালে রাজধানীর শাহাবাগ থানায় হওয়া দুই মামলা থেকে খালাস পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আখতারের আইনজীবীর আবেদনের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এবং জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন।

প্রায় পাঁচ বছর আগে ২০২১ সালে দাঙ্গা, বেআইনী সমাবেশ ও সরকারে কাজে বাঁধা দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় মামলা দুটি করা হয়। এর আগে, গত ২৮ ডিসেম্বর পৃথক এই দুই মামলায় আত্মসমর্পণ করে দেড় হাজার টাকা মুচলেকা দিয়ে জামিন পান আখতার।

আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। আখতারের আইনজীবী মুজাহিদুল বলেন, “সম্প্রতি মামলাগুলো প্রত্যহারের জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবেদন করি। মন্ত্রণালয় থেকে মামলাগুলো প্রত্যাহারের জন্য গেজেট প্রকাশ করা হয়। সেই গেজেটের কপি আদালতে জমা দিয়ে আজকে আমরা মামলাগুলো থেকে তাকে খালাসের আবেদন করি। শুনানি শেষে আদালত মামলাগুলো প্রত্যাহার করে খালাসের আদেশ দেন।”

মামলাগুলোর অভিযোগ সুত্রে জানা গেছে, ২০২১ সালের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরুদ্ধে আন্দোলনের প্রেক্ষিতে শাহবাগ থানায় তার বিরুদ্ধে পৃথক তিনটা মামলা করা হয়। ২০২১ সালের ১৩ এপ্রিল আইনশৃঙ্খলা বাহিনী তাকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে আটক করে। পরে শাহবাগ থানার পৃথক মামলাগুলোয় তাকে গ্রেফতার দেখানো হয়। 

ক্ষমতাচ্যুত আওয়ামী আমলে আখতারের বিরুদ্ধে মোট ছয়টি মামলাটি হয়েছিলো। এর মধ্যে চার মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন। বাকি দু’টি থেকে আজ খালাস পেলেন।

/এএসএ/এবিএম/
সম্পর্কিত
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের