ডিএনসিসিতে ‘ইয়ুথ ফর ফেয়ার সিটি’ প্ল্যাটফর্মের যাত্রা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৩ জানুয়ারি ২০২৬, ২০:৩০আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ২০:৩০

নাগরিক সভ্যতা নিশ্চিত করতে ভবিষ্যতে সভ্য নাগরিক গড়ে তোলার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ‘ইয়ুথ ফর ফেয়ার সিটি’ নামে একটি নতুন প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) গুলশানে ডিএনসিসি নগর ভবনে আয়োজিত ‘সবুজ ও টেকসই ঢাকা বিনির্মাণে তরুণদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভার শেষে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ আনুষ্ঠানিকভাবে এই প্ল্যাটফর্ম গঠনের ঘোষণা দেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, “ঢাকাকে একটি জলবায়ু সহিষ্ণু ও ন্যায্য নগরে রূপান্তর করতে হলে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। শহর গঠনের প্রক্রিয়ায় তরুণরা যুক্ত হলে জনস্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা এবং নগর নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের উদ্যম ও দক্ষতাকে কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে।”

আলোচনা সভায় প্রশাসক তরুণদের নগর-ভাবনা শোনেন এবং নাগরিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি অংশগ্রহণমূলক নগর ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে একটি গবেষণা জরিপের তথ্য উপস্থাপন করা হয়, যেখানে উঠে আসে—শহরের প্রায় ৭০ শতাংশ তরুণ মনে করেন, নীতিনির্ধারণ প্রক্রিয়ায় তাদের মতামত শোনা হচ্ছে। এই তথ্যকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করে প্রশাসক বলেন, তরুণদের এই আস্থাকে আরও শক্তিশালী করতে প্রাতিষ্ঠানিক কাঠামোর উন্নয়ন প্রয়োজন।

নগর উন্নয়ন ও নাগরিক ভোগান্তি বিষয়ে শিক্ষার্থী আবিদুল ইসলাম-এর এক প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক বলেন, “আমাদের প্রধান সমস্যা হলো দেশে এখনো শক্তিশালী নগর প্রশাসন বা সিটি গভর্ন্যান্স গড়ে ওঠেনি। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে হবে এবং মৌলিক নীতিগত পরিবর্তন আনতে হবে।”

বেসরকারি সংস্থা ব্রাইটার্স-এর সহযোগিতায় এই আলোচনা সভা ও কর্মসূচির আয়োজন করা হয়। ডিএনসিসি আশা করছে, ‘ইয়ুথ ফর ফেয়ার সিটি’ প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণরা ভবিষ্যতে একটি ন্যায়সঙ্গত, বাসযোগ্য ও টেকসই ঢাকা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

/এএইচএস/এম/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম