নাট্য প্রযোজক সারওয়ার জাহানকে হাইকোর্টে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২৬, ২১:৪৪ আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ২১:৪৪

ক্যানসারে আক্রান্ত শিশুর পাসপোর্ট আটকে রেখে বিদেশে চিকিৎসা করাতে বাধা সৃষ্টির ঘটনায় শিশুর বাবা নাট্য প্রযোজক সারওয়ার জাহানকে তলব করেছেন হাইকোর্ট। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টায় তাকে সশরীরে হাইকোর্টে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি এ বিষয়ে রুলও জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট মো. রওশন আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুর মায়ের দায়ের করা রিটের শুনানি নিয়ে গত ১১ জানুয়ারি বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটের শুনানি নিয়ে পাসপোর্ট আটকে রেখে বিদেশে চিকিৎসায় যেতে ক্যানসারে আক্রান্ত শিশুকে বাধা দেওয়া কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

রিটকারী আইনজীবী জানান, আগে থেকেই শিশুর বাবা-মায়ের মধ্যে পারিবারিক কলহ লেগে ছিল। তারা একে-অপরের বিরুদ্ধে মামলাও করেছেন। এর মধ্যে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে গুরুতর ক্যানসারে আক্রান্ত শিশুকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্যে করা পাসপোর্ট বাবা নিজের কাছে আটকে রেখেছেন। তাই প্রতিকার চেয়ে শিশুটির মা হাইকোর্টে রিট দায়ের করেন।

শিশুটি গুরুতরভাবে ক্যানসারে আক্রান্ত। তাই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শিশুটিকে দ্রুত বিদেশে নিয়ে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়া জরুরি হয়ে উঠেছে বলেও আইনজীবী জানান। 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের নির্দেশনা চেয়ে রিট
নির্বাচনের ১০ মাসেও এমপি পায়নি চট্টগ্রাম-৪ আসন, যে অপেক্ষায় মামলার দুই পক্ষ
রিট নিষ্পত্তি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন: সাবেক বিচারপতিকে ব্যাখ্যা দিতে নির্দেশ আপিল বিভাগের
সর্বশেষ খবর
ইরানি হামলার ভয়ে সামরিক ঘাঁটিতে মার্কিন কর্মকর্তাদের অবস্থান: যা জানা গেলো
ইরানি হামলার ভয়ে সামরিক ঘাঁটিতে মার্কিন কর্মকর্তাদের অবস্থান: যা জানা গেলো
নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না: তথ্য উপদেষ্টা
নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না: তথ্য উপদেষ্টা
নাশকতা ঠেকাতে বিদ্যুৎ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ
নাশকতা ঠেকাতে বিদ্যুৎ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ
পদ্মা সেতু এলাকায় যাত্রীর মোবাইল-অ্যাম্বুলেন্স চেক করছেন বিএনপির নেতাকর্মীরা, নেতৃত্বে দুই এমপি
পদ্মা সেতু এলাকায় যাত্রীর মোবাইল-অ্যাম্বুলেন্স চেক করছেন বিএনপির নেতাকর্মীরা, নেতৃত্বে দুই এমপি
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা