যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যান চাপায় রিকশা চালক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৬, ১২:২৬আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১২:২৬

রাজধানীর যাত্রাবাড়ী কাজলায় কাভার্ড ভ্যানের চাপায় এক রিকশা চালক নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি)  সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে সকাল সোয়া ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক যাচাই-বাছাই শেষে বাবুলকে মৃত ঘোষণা করেন। 

নিহত ব্যক্তির নাম বাবুল হাওলাদার সাগর (৪৫)। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ মদনপুরে। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে যাত্রাবাড়ী শনিরআকড়া এলাকায় থাকতেন তিনি।

এসব তথ্য নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহনেওয়াজ বলেন, বাবুল কাজলা টোলপ্লাজা অদূরে তার ব্যাটারিচালিত অটোরিকশা যান্ত্রিক ত্রুটি সারিয়ে যাওয়ার সময়ে পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/আইএ/এআইবি/এবিএম/
সম্পর্কিত
রামিসা হত্যা মামলার রায়ে ‘সন্তুষ্ট’ আসামিপক্ষের আইনজীবীও
রামিসা হত্যা মামলার রায়ে ‘সন্তুষ্ট’ রাষ্ট্রপক্ষ 
উত্তরখানে আগুনের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু 
সর্বশেষ খবর
রামিসা হত্যা মামলার রায়ে ‘সন্তুষ্ট’ আসামিপক্ষের আইনজীবীও
রামিসা হত্যা মামলার রায়ে ‘সন্তুষ্ট’ আসামিপক্ষের আইনজীবীও
অপরাধবিরোধী অভিযানে তেজগাঁও বিভাগে গ্রেফতার ৫২  
অপরাধবিরোধী অভিযানে তেজগাঁও বিভাগে গ্রেফতার ৫২  
রাজধানীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী রিমান্ডে
রাজধানীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী রিমান্ডে
হজ শেষে ফিরছেন হাজিরা, সন্তুষ্টি ব্যবস্থাপনায়
হজ শেষে ফিরছেন হাজিরা, সন্তুষ্টি ব্যবস্থাপনায়
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
আগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট
স্থানীয় সরকার নির্বাচনআগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট