ওমরাহফেরত যাত্রীর কাছে মিললো ৬৮০ গ্রাম স্বর্ণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৬, ১৯:০১আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ২০:৫১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৮০ গ্রাম স্বর্ণসহ গিয়াস উদ্দিন (৪৬) নামে একজনকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তিনি ওমরাহ করে দেশে ফিরছিলেন। 

বুধবার (১৪ জানুয়ারি) এপিবিএন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

এপিবিএন জানায়, বুধবার আগমনী ২ নম্বর ক্যানোপি এলাকায় আনুমানিক সকাল সোয়া ১১টার দিকে এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য এপিবিএন অফিসে নিয়ে আসা হয়। এপিবিএন অফিসে তাকে জিজ্ঞাসাবাদ ও শরীর তল্লাশি করে গলায় ঝুলানো হাজিদের ব্যাগ থেকে ৬৮০ গ্রাম স্বর্ণালংকার, বাংলাদেশি ৭৭ হাজার ৫৫০ টাকা এবং ১৬ হাজার ১২৫ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। পরে এসব জিনিস জব্দ করা হয়। 

উদ্ধার করা স্বর্ণালংকারগুলোর মান ২১ ক্যারেট।

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এপিবিএন জানায়, তিনি ওমরাহ হজ কাফেলার মোয়াল্লেম হিসেবে ওমরাহ হজ পালন শেষে সৌদি আরব থেকে বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। উদ্ধার করা স্বর্ণালংকারগুলো তিনি বিভিন্ন ওমরাহ হজযাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনয়ন করেন।

আটক ব্যক্তি বিমানবন্দরে সক্রিয় স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন বলে জানা যায়। ধৃত গিয়াস উদ্দিন (৪৬)-এর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ইতোমধ্যে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামি অজ্ঞাতনামা যাত্রীদের সহযোগিতায় পরস্পর যোগসাজশে অবৈধ পন্থায় সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণ এনে নিজ হেফাজতে রেখে অপরাধ সংঘটন করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার  মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, স্বর্ণ চোরাচালানকারীরা বিভিন্ন রূপ ধারণ করে তাদের অপরাধ সংঘটন করে থাকে। স্বর্ণ ও মাদক চোরাচালান রোধে এয়ারপোর্ট এপিবিএন বরাবরের মতোই তৎপর রয়েছে। বিমানবন্দর ব্যবহার করে যেকোনও ধরনের অপরাধ প্রতিরোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

/আইএ/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের