সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ জানুয়ারি ২০২৬, ১৮:৪৯ আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১৮:৪৯

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন। দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মো. আক্তার হোসেন বলেন, দুদকের অনুসন্ধানে দেখা যায়, অভিযুক্ত আনিসুর রহমান আলমগীরের নামে ২৫ লাখ টাকা মূল্যের স্থাবর সম্পদ এবং ৩ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকা মূল্যের অস্থাবর সম্পদসহ মোট চার কোটি ৯ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এছাড়া পারিবারিক ও অন্যান্য ব্যয় হিসেবে তার ব্যয় ধরা হয়েছে ১৫ লাখ ৯০ হাজার টাকা। ফলে মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৭৮৯ টাকা।

দুদকের হিসাব অনুযায়ী, অভিযুক্তের বৈধ আয়ের উৎস থেকে মোট আয় পাওয়া গেছে ৯৯ লাখ ৯ হাজার ৮৫১ টাকা। এর মধ্যে অতীত সঞ্চয় ৫৪ লাখ ৪৫ হাজার ৮২১ টাকা, টক শো ও কনসালটেন্সি থেকে আয় ১৯ লাখ ৩৯ হাজার ৯৭৭ টাকা, প্লট বিক্রি থেকে ২২ লাখ টাকা এবং সঞ্চয়পত্র ও ব্যাংক সুদ বাবদ ৩ লাখ ২৪ হাজার ৫৩ টাকা অন্তর্ভুক্ত রয়েছে।

এ হিসাবে তার ঘোষিত ও গ্রহণযোগ্য আয়ের তুলনায় ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার সম্পদ বেশি পাওয়া যায়, যা মোট অর্জিত সম্পদের প্রায় ৭৭ শতাংশ এবং তা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ হিসেবে দুদক উল্লেখ করে।

উল্লেখ্য, আনিস আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগ এবং ড্যাফোডিল ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। একইসঙ্গে তিনি বৈশাখী টিভির সাংবাদিক এবং আরটিভির চিফ নিউজ এডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

/এসএনকে/এমকেএইচ/
সম্পর্কিত
বিএনপির কার্যালয়ে আগুনের ঘটনায় পুলিশের মামলা, কৃষক শ্রমিক জনতা লীগের সেক্রেটারি কারাগারে
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে: পুলিশ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখায় সন্তুষ্ট রামিসার বাবা
সর্বশেষ খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে ককটেল বিস্ফোরণ, প্রক্টরকে হুমকি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে ককটেল বিস্ফোরণ, প্রক্টরকে হুমকি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
তরুণদের ‘নিজেদের ওপর বিশ্বাস রাখো’ মন্ত্র দিয়ে চ্যাম্পিয়ন মুসা
তরুণদের ‘নিজেদের ওপর বিশ্বাস রাখো’ মন্ত্র দিয়ে চ্যাম্পিয়ন মুসা
যাত্রাবাড়ীতে ফ্লাইওভার থেকে নিচে ছোড়া দুই ককটেল বিস্ফোরণ
যাত্রাবাড়ীতে ফ্লাইওভার থেকে নিচে ছোড়া দুই ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক