ভিসা স্ক্রিনিং কঠোর করার কথা জানালেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২৬, ২১:৫১আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ২১:৫১

বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া কঠোর করার কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল। তিনি বলেছেন, “অনেক আবেদনকারী পড়াশোনার জন্য নয়, বরং শিক্ষাকে নেদারল্যান্ডসে থাকার অজুহাত হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন।”

রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে এক অনুষ্ঠানে এসব কথা বলেন নেদারল্যান্ডস দূতাবাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার।

রাষ্ট্রদূত বলেন, “গত কয়েক মাস ধরে যা ঘটেছে তা হলো, আমরা দেখছি এবং এটি কেবল নেদারল্যান্ডস ও ইইউ’র জন্য নয়, আমরা অনেক আবেদনকারী পাই যারা পড়াশোনার যুক্তি দিয়ে নেদারল্যান্ডসে আসতে চায়। তবে, সেখানে থাকার জন্য পড়াশোনা করতে চায় না। গত কয়েক মাস ধরে আমরা কিছুটা কঠোর হয়ে চেক করছি।”
 
তিনি আরও বলেন, “যদি কেউ নেদারল্যান্ডসে পড়াশোনার জন্য ভিসার জন্য দূতাবাসে আসে, যদি সেই ব্যক্তি ইংরেজিতে কথা বলতে না পারে, এই নিয়ে কোনও ভাল যুক্তি নেই বা এমনকি কোন বিশ্ববিদ্যালয় বা কোন অনুষদ অথবা কেবল অনুষদের নাম জানে না, তবে আমরা সন্দেহ করতে শুরু করি। আমরা কিছুটা কঠোর হয়ে উঠছি এটি নিশ্চিতের জন্য যে শিক্ষার্থীরা যারা নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়গুলোতে গৃহীত হয়েছে, তাদের ভিসা প্রক্রিয়া ডেন আরও দ্রুত  হয়।”

আবেদনকারীদের উদ্দেশে রাষ্ট্রদূত বলেন, “আপনার মধ্যস্ততাকারির বা এজেন্টের দরকার নেই। আপনি বিশ্ববিদ্যালয়ে সরাসরি আবেদন করুন। যদি আপনাকে তারা গ্রহণ করে এবং আপনার কাগজপত্র ঠিক থাকে তবে স্বয়ংক্রিয়ভাবে আপনার ভিসার জন্য দূতাবাসে আসবে।”

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের সম্পর্কের ওপর গুরুত্বআরোপ করে রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ ডেল্টা প্ল্যান একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেখানে আমরা আমাদের জ্ঞানকে কাজে লাগিয়ে চলেছি এবং সেই পরিকল্পনা তৈরিতে বাংলাদেশীদের সঙ্গে কাজ করছি। কয়েক মাস আগে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে একটি নতুন গবেষণা কার্যক্রম চালু করেছি, যা বাংলাদেশ ডেল্টা পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত।”
 

/এসও/এবিএম/
সম্পর্কিত
মিউজিয়ামের মেঝেতে লেপে দেওয়া হলো ৪০০ কেজি পিনাট বাটার
ব্র্যাক ব্যাংকের রিটেইল ডিপোজিটে ৫০ হাজার কোটি টাকার মাইলফলক
যুদ্ধজাহাজ নির্মাণে নেদারল্যান্ডসের সহায়তা নিয়ে আলোচনা
সর্বশেষ খবর
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু