শিক্ষা ভিসায় দিতে হবে না বন্ড জমা: মার্কিন দূতাবাস 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ জানুয়ারি ২০২৬, ১৬:১২আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১৭:৩৩

বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ব্যবসা ও পর্যটন ভিসার (বি১/বি২) ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বুধবার (২১ জানুয়ারি) থেকে যারা এই ক্যাটাগরিতে ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য কোনও ভিসা বন্ড জমা দিতে হবে না। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস বিশেষ বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে। 

দূতাবাসের বার্তায় স্পষ্ট করা হয়েছে যে, কেবল ব্যবসা বা পর্যটন (বি১/বি২) ভিসার ক্ষেত্রে এই বন্ড প্রযোজ্য হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য কোনও ভিসা বন্ড জমা দিতে হবে না। এ ছাড়া ২০২৬ সালের ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের ক্ষেত্রেও এই নতুন শর্ত কার্যকর হবে না। 

আবেদনকারীদের সতর্ক করে দূতাবাস বলেছে, সাক্ষাৎকারের আগে কোনোভাবেই বন্ডের অর্থ পরিশোধ করা যাবে না। আগাম অর্থ পরিশোধ ভিসার নিশ্চয়তা দেয় না এবং এক্ষেত্রে তৃতীয় পক্ষের মাধ্যমে লেনদেন করলে প্রতারিত হওয়ার ঝুঁকি থাকে। সাক্ষাৎকারের আগে পরিশোধিত কোনো অর্থই ফেরতযোগ্য নয়। তবে যারা ভিসার শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করে যুক্তরাষ্ট্রে ভ্রমণ শেষ করবেন, তারা পরবর্তীতে বন্ডের অর্থ ফেরত পাবেন। 

ভিসা সংক্রান্ত সঠিক ও বিস্তারিত তথ্যের জন্য মার্কিন দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট (https://bd.usembassy.gov/visas/) দেখার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, গতকাল সোমবার (১৯ জানুয়ারি) দূতাবাস প্রথমবার এই নতুন নীতিমালার কথা জানিয়েছিল। ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকেই এটি কার্যকর হচ্ছে। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের