ঢাকা দুই সিটিতে পৃথক পুলিশ কমিশনার নিয়োগ চেয়ে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২৬, ১৬:৪৭আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১৬:৪৭

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জন্য দুজন পৃথক পুলিশ কমিশনার নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবকে এ নোটিশ পাঠানো হয়। পুলিশের মহাপরিদর্শককে নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, ঢাকা মহানগর বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন— এই দুটি স্বতন্ত্র সিটি করপোরেশনে বিভক্ত। উভয় সিটি করপোরেশনই পৃথক ভৌগোলিক সীমানা, বিপুল জনসংখ্যা, স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো ও নাগরিক সেবার দায়িত্ব বহন করছে।

প্রচলিত আইন, প্রশাসনিক ন্যায়সংগত ও সুশাসনের নীতিমালা অনুযায়ী একটি সিটি করপোরেশনের জন্য একজন পুলিশ কমিশনার থাকা আবশ্যক। বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইন, ১৯৭৬, সংবিধানের অনুচ্ছেদ ২১ ও ৫৫, এবং জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার মৌলিক দায়িত্বের আলোকে প্রতিটি সিটি করপোরেশনের জন্য পৃথক পুলিশ কমিশনার নিয়োগ একটি আইনসঙ্গত ও অপরিহার্য ব্যবস্থা।

বর্তমানে ঢাকার দুই সিটি করপোরেশনের জন্য পৃথক পুলিশ কমিশনার নিয়োগ না থাকায় প্রশাসনিক জটিলতা সৃষ্টি হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর তদারকি ব্যাহত হচ্ছে। নাগরিক নিরাপত্তা ও দ্রুত পুলিশি সেবা পেতে বাধা সৃষ্টি হচ্ছে, যা সংবিধান ও আইনের শাসনের পরিপন্থি।

নোটিশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য একজন পুলিশ কমিশনার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জন্য একজন পুলিশ কমিশনার নিয়োগের জন্য অবিলম্বে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

/বিআই/আরকে/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
একলা ঘরে মায়ের মৃত্যু: ব্যাখ্যা চেয়ে চার সন্তানকে আইনি নোটিশ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের