তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার: আসকের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৬, ১৮:৪০আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১৮:৫৪

বিএনপি চেয়ারমান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে গোলাম মোস্তফা নামে এক ব্যক্তিকে সাইবার নিরাপত্তা আইনে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আসকের পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

আসক জানিয়েছে, গোলাম মোস্তফা নামে এক ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানকে নিয়ে নেতিবাচক মন্তব্যের অভিযোগ তুলে, স্থানীয় বিএনপির এক নেতা বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে পার্বতীপুর মডেল থানায় বুধবার (২১ জানুয়ারি) মামলা করেন।

যদিও এর আগেই মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে পুলিশ গোলাম মোস্তফাকে আটক করে থানায় নিয়ে যায়। রাতভর থানায় রেখে পরদিন মামলার সূত্র ধরে আদালতে উপস্থাপন করলে আদালত তাকে কারাগারে পাঠান।

আসক মনে করে, মতপ্রকাশের স্বাধীনতা বাংলাদেশের সংবিধান দ্বারা স্বীকৃত একটি মৌলিক অধিকার। সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকের চিন্তা, বিবেক ও মতপ্রকাশের স্বাধীনতা রাষ্ট্র কর্তৃক সুরক্ষিত। রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপরিসরের নেতাদের নিয়ে সমালোচনা, আলোচনা কিংবা ভিন্নমত প্রকাশ একটি গণতান্ত্রিক সমাজের স্বাভাবিক ও অপরিহার্য অনুষঙ্গ।

অতীতে এবং বর্তমানেও দেশে-বিদেশে রাজনীতিবিদদের সমালোচনা, গণমাধ্যমে তর্ক-বিতর্ক এবং ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ গণতান্ত্রিক সংস্কৃতির সৌন্দর্য হিসেবেই বিবেচিত হয়ে আসছে।

এই ঘটনার কয়েকদিন আগে রাজধানীতে ওসমান হাদির কবর জিয়ারতের সময় তারেক রহমানকে কটূক্তি করার অভিযোগ তুলে কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে কর্মরত শহিদুল ইসলাম নামে এক শিক্ষককে বিএনপি নেতাকর্মীরা আটক করে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ তাকে দণ্ডবিধির ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরে আদালত ওই শিক্ষককে জামিন দেন।

এর আগে ওই শিক্ষকের গ্রেফতারের ঘটনায় বিএনপি বিবৃতি দিয়ে তার মুক্তি দাবি করে এবং মতপ্রকাশের কারণে গ্রেফতার ও কারাবরণকে সঠিক নয় বলে মন্তব্য করে।

আসক বলছে, দেশে বিগত সময়ে ডিজিটাল সিকিউরিটির মতো নিবর্তনমূলক আইনের আওতায় রাজনীতিবিদদের কটূক্তির অভিযোগ তুলে বহু নাগরিক গ্রেফতার, কারাবরণ ও হয়রানির শিকার হয়েছেন। এ ধরনের চর্চা সমাজে ভীতির সংস্কৃতি তৈরি করে এবং স্বাধীন মতপ্রকাশের পরিসর সংকুচিত করে।

আসক মনে করে, রাজনৈতিক আলোচনা বা মন্তব্যকে তাৎক্ষণিকভাবে ফৌজদারি মামলার আওতায় আনার প্রবণতা আইন প্রয়োগের ক্ষেত্রে অতিউৎসাহী আচরণের ইঙ্গিত দেয়, যা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

আসক আরও মনে করে, মতভিন্নতা কিংবা সমালোচনার জবাব রাজনৈতিকভাবে দেওয়া গণতন্ত্রের শক্তিকে দৃঢ় করে। অপরদিকে মামলা-মোকদ্দমা ও কারাবরণের পথ বেছে নেওয়া রাজনৈতিক পরিসরকে সংকুচিত করে। পাশাপাশি রাজনৈতিক নেতৃত্ব ও রাজনৈতিক দলের কাছ থেকে অধিকতর উদারতা, সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণ প্রত্যাশা করে। 

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের