লাইটার জাহাজকে ‘ভাসমান গুদাম’ বানালেই ব্যবস্থা, দ্রুত পণ্য খালাসে নির্দেশনা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জানুয়ারি ২০২৬, ২০:৪৪আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ২০:৪৪

নদীর নাব্যতা রক্ষা ও নৌ-চলাচল সচল রাখতে শীতলক্ষ্যা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে নৌপরিবহন অধিদফতর। লাইটার জাহাজগুলোকে ‘ভাসমান গুদাম’ হিসেবে ব্যবহারের প্রবণতা বন্ধে বুধবার (২১ জানুয়ারি) দিনব্যাপী নারায়ণগঞ্জের কাঁচপুর, সারুলিয়া ও রূপসী এলাকায় এই যৌথ অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

নৌপরিবহন অধিদফতর গঠিত বিশেষ টাস্কফোর্সের এই অভিযানে চট্টগ্রাম বন্দর থেকে আসা গম, ছোলা, ডাবরি ও সয়াবিনবাহী মোট ২৫টি লাইটার জাহাজ পরিদর্শন করা হয়। অভিযানে দেখা যায়, পরিদর্শিত জাহাজগুলোর মধ্যে ৫টি জাহাজ ১০ দিনের বেশি এবং ৭টি জাহাজ ২০ দিনের বেশি সময় ধরে নদীতে অবস্থান করছে। পণ্য খালাস না করে দীর্ঘ সময় জাহাজ আটকে রাখায় নদীর স্বাভাবিক নৌ-চলাচল ব্যাহত হচ্ছে। 

জাহাজে দীর্ঘদিন ধরে পণ্য আটকে রাখায় সংশ্লিষ্ট আমদানিকারক ও প্রতিনিধিদের তলব করা হয়। এর মধ্যে নাবিল গ্রুপ, মদীনা গ্রুপ, এস এস ট্রেডিং, আকিজ গ্রুপ, আলাল গ্রুপ, সিটি গ্রুপ, আরমান ফিড, বিশ্বাস গ্রুপ এবং আর বি এগ্রো-এর প্রতিনিধিদের দ্রুততম সময়ের মধ্যে পণ্য খালাসের জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। 

নৌপরিবহন অধিদফতর কর্তৃপক্ষ জানিয়েছে, নদীর স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিত করতে লাইটার জাহাজকে কোনোভাবেই ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। এ নিয়ম অমান্য করলে নিয়মিত অভিযানের পাশাপাশি প্রয়োজনে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনার মাধ্যমে জেল-জরিমানা করা হবে। 

/এসআই/এসটি/ 
সম্পর্কিত
অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী সেজে হাতেনাতে ধরলেন প্রতিমন্ত্রী
সাত দিনে নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার 
স্পিডবোটের যাত্রীভাড়া কত নির্ধারণ করা হলো
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম