নয়াপল্টনে স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৬, ১১:৪৩আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১১:৪৩

রাজধানীর নয়াপল্টন এলাকায় ‘শারমিন একাডেমি’ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার মাত্র সাত দিনের মাথায় ভয়াবহ শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে তিন-চার বছর বয়সি এক শিশু। এ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেফতার করেছে পল্টন থানা-পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে রাজধানীর মিরপুর এলাকার একটি বাসা থেকে পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেফতার করা হয়। পবিত্র ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও স্কুলের প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, আজ ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে পল্টন থানার পুলিশ পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেফতার করে। এছাড়া পুলিশের আরেকটি দল আরেক আসামি শারমিন জাহানকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে। তাকেও গ্রেফতার করা হবে দ্রুত।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা একটি ভিডিওতে এই নির্যাতনের রোমহর্ষক চিত্র উঠে আসে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, গত ১৮ জানুয়ারি দুপুর ১২টা ৫১ মিনিটে গোলাপি শাড়ি পরা এক নারী ওই শিশুকে টেনে অফিস কক্ষে নিয়ে যান। সেখানে এক ব্যক্তির সামনে শিশুটিকে দফায় দফায় চড় মারা ও ধমক দেওয়া হয়। এক পর্যায়ে ওই ব্যক্তি একটি স্ট্যাপলার দেখিয়ে শিশুর মুখ স্ট্যাপল করে দেওয়ার হুমকি দেন। পুরো ভিডিওজুড়ে শিশুটিকে চরম আতঙ্কিত অবস্থায় দেখা যায়।

এই দৃশ্য প্রকাশ্যে আসার পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে শিশু অধিকার আইন, ২০১৩ অনুযায়ী একটি মামলা দায়ের করেছেন।

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম