রাজধানীর নতুনবাজারে মার্কেটে আগুন; ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে 

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
২৩ জানুয়ারি ২০২৬, ২৩:০২ আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ২৩:০২

রাজধানীর ভাটারা এলাকার নতুনবাজারের একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮টা ১৮ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, রাত ৮টা ১৮ মিনিটে আগুনের সংবাদ পাওয়ার পরপরই বারিধারা ফায়ার স্টেশনের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। রাত ৮টা ২৩ মিনিটে ইউনিটগুলো পৌঁছে কাজ শুরু করে। দীর্ঘ এক ঘণ্টারও বেশি সময় প্রচেষ্টার পর রাত ৯টা ২২ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানা সম্ভব হয়নি। তবে অগ্নিকাণ্ডের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উৎসুক জনতার ভিড়ের কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের কাজে কিছুটা বেগ পেতে হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

/এসএন‌কে/এসটি/ 
সম্পর্কিত
ফুকেটে বাণিজ্যিক ভবনে আগুন, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ১১ জনের মৃত্যু
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ দল-সংগঠনের ৩ নেতাকর্মী গ্রেফতার
আরিচা ঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, পুলিশ বলছে ‘শর্টসার্কিট’
সর্বশেষ খবর
‘শেখ হাসিনার ফেরার ঘোষণায় স্থানীয় নির্বাচনে প্রভাব পড়বে না’
‘শেখ হাসিনার ফেরার ঘোষণায় স্থানীয় নির্বাচনে প্রভাব পড়বে না’
২৩ বছরে দুর্যোগে বাংলাদেশের ক্ষতি ১ লাখ ৬৭ হাজার কোটি
২৩ বছরে দুর্যোগে বাংলাদেশের ক্ষতি ১ লাখ ৬৭ হাজার কোটি
অপরাধী শনাক্তে খুলনাজুড়ে বসছে এআই ক্যামেরা
অপরাধী শনাক্তে খুলনাজুড়ে বসছে এআই ক্যামেরা
সিনেমা নেই, আছে তারকাদের আওয়াজ
সিনেমা নেই, আছে তারকাদের আওয়াজ
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর