কঙ্গোতে বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট প্রতিস্থাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৬, ১৭:২৫আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১৭:২৫

কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ বিমান বাহিনীর এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিট কন্টিনজেন্ট প্রতিস্থাপন করা হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) কন্টিনজেন্টের প্রথম ধাপে ৩৫ জন শান্তিরক্ষী কঙ্গোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, কঙ্গোতে বর্তমানে অবস্থানরত এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিট কন্টিনজেন্টকে প্রতিস্থাপনের অংশ হিসেবে মোট ৬২ জন শান্তিরক্ষী পাঠানো হচ্ছে। এর মধ্যে ৩৫ জন বিমান বাহিনীর সদস্য জাতিসংঘের ভাড়া করা ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে রবিবার কঙ্গোর উদ্দেশে যাত্রা করেন। নতুন কন্টিনজেন্টের অবশিষ্ট ২৭ জন সদস্য আগামী ২ ফেব্রুয়ারি জাতিসংঘের ভাড়া করা আরেকটি বিমানে ঢাকা ছাড়বেন।

আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর এই কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ সেলিম জাভেদ।

বিবাদমান সংঘাত নিরসনে কঙ্গোতে বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষীরা দীর্ঘদিন ধরে দক্ষতা, পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এর মাধ্যমে তারা কঙ্গো সরকারের পাশাপাশি স্থানীয় জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন।

শান্তিরক্ষীদের এ অর্জিত সুনাম ও সাফল্য অক্ষুণ্ণ রাখার প্রত্যাশায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খানসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে শান্তিরক্ষীদের বিদায় জানান।

গত ২০ জানুয়ারি বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান কঙ্গোগামী এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিট-১৫ কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে বিমান বাহিনী সদর দফতরে ব্রিফিং করেন। পাশাপাশি তিনি মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি শৃঙ্খলা, সততা, পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী ও দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান
কঙ্গোতে ইবোলায় আক্রান্ত সাড়ে ৩ হাজার ছাড়ালো, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাদুর্ভাব
জলোচ্ছ্বাস ও জলবায়ু ঝুঁকির আগাম পূর্বাভাসে নতুন মডেল চালু
সর্বশেষ খবর
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
কুষ্টিয়ার সেই পীরের মরদেহ কবরস্থান থেকে সরিয়ে দরবারে দাফনের অভিযোগ
কুষ্টিয়ার সেই পীরের মরদেহ কবরস্থান থেকে সরিয়ে দরবারে দাফনের অভিযোগ
জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল