অভিনেত্রী ঊর্মিলাসহ তিন জনের সম্পদের হিসাব চাইবে দুদক 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ জানুয়ারি ২০২৬, ২২:০৬আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ২৩:০৮

অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর, প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওর স্বত্বাধিকারী শাহরিয়ার করিম ভূঁইয়া এবং বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ গাউসুল আলমের সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২৫ জানুয়ারি) বিকালে দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। 

দুদক জানায়, গত ২৮ ডিসেম্বর আলফা আই প্রোডাকশনের বিরুদ্ধে একটি বিশেষ এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। চলচ্চিত্র নির্মাণের আড়ালে অবৈধ অর্থ লেনদেন, হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ স্থানান্তর, আয় গোপন, কর ফাঁকি ও মানিলন্ডারিংয়ের সুনির্দিষ্ট অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। অভিযানকালে সংগ্রহ করা নথিপত্র ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে তিনজনের সম্পদের হিসাব তলবের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। 

জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী করের বিরুদ্ধে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব চাওয়া হবে। এছাড়া আলফা আই স্টুডিওর স্বত্বাধিকারী ও এসভিএফ–আলফা আই প্রোডাকশনের সহপ্রতিষ্ঠাতা শাহরিয়ার করিম ভূঁইয়া এবং বিজ্ঞাপন নির্মাতা এবং গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের সাবেক স্বত্বাধিকারী সৈয়দ গাউসুল আলমের সম্পদের হিসাব চাওয়া হবে। বর্তমানে সৈয়দ গাউসুল আলম ট্রান্সকম গ্রুপের বিজ্ঞাপন প্রতিষ্ঠান ডট বার্থের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত।

দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম বলেন, “এনফোর্সমেন্ট টিমের প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্টদের সম্পদ ও দায়-দেনার হিসাব তলব করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সরবরাহ না করলে বা মিথ্যা তথ্য প্রদান করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

চলচ্চিত্র ও বিজ্ঞাপনী সংস্থাগুলোর মাধ্যমে বড় ধরনের অর্থ পাচার হয়েছে কিনা, সে বিষয়েও বিস্তারিত অনুসন্ধান চালিয়ে যাচ্ছে দুদকের সংশ্লিষ্ট টিম। 

/জেইউ/এসটি/  
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের