নরসিংদীতে সন্ত্রাসী হামলায় ১২ সাংবাদিক আহত

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
২৬ জানুয়ারি ২০২৬, ২২:১৮ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ২২:২৯

নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় অন্তত ১২ জন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ফ্যামিলি ডে অনুষ্ঠান শেষে ঢাকায ফেরার প‌থে এ ঘটনা ঘ‌টে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে বাসটি সাময়িকভাবে রাস্তার পাশে পার্কিং করা হলে স্থানীয় একদল সন্ত্রাসী জোর ক‌রে টাকা দাবি করে। সাংবাদিকরা এর প্রতিবাদ জানালে প্রথমে বাগ্‌বিতণ্ডা এবং পরে সংঘর্ষের সৃষ্টি হয়।

একপর্যায়ে সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে শাহেদ ও মহসিনসহ একাধিক সাংবাদিক এবং ক্র্যাবের স্টাফ লাল আহত হন। গুরুতর আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়ে‌ছে।

নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ক্র্যাবের কার্যনির্বাহী কমিটি। সংগঠনটি মাধবদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।

/এসএন‌কে/এমকেএইচ/
সম্পর্কিত
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগকর্মী হৃদয় গ্রেফতার
নওগাঁয় নবজাতক চুরির ঘটনায় বগুড়ায় নারী আটক, পরিচয় নিশ্চিত হবে ডিএনএ পরীক্ষায়
পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিয়েও ছেলেকে পাননি বাবা, গ্রেফতার ২
সর্বশেষ খবর
জিনের কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা, মসজিদের ইমাম গ্রেফতার
জিনের কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা, মসজিদের ইমাম গ্রেফতার
গার্মেন্টস শ্রমিকরা প্রতি শুক্রবার কম দামে পাচ্ছেন ওএমএসের চাল
গার্মেন্টস শ্রমিকরা প্রতি শুক্রবার কম দামে পাচ্ছেন ওএমএসের চাল
মাতা হারি থেকে রোমিও স্পাই: ‘হানিট্র্যাপ’-এর ইতিহাস
মাতা হারি থেকে রোমিও স্পাই: ‘হানিট্র্যাপ’-এর ইতিহাস
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু 
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু 
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে